A Human Rights Organization for Ensuring Justice, Rehabilitation and Development
Friday, May 27, 2022
বরিশালে যৌন সংখ্যালঘু সমকামী শিক্ষককে বরখাস্ত করার ঘটনায় মানবাধিকার প্রতিষ্ঠান জাস্টিসমেকার্স বাংলাদেশের প্রতিবাদ ও উদ্বেগ প্রকাশ।
Tuesday, May 17, 2022
১৭ মে সমকামীতাভীতির বিরুদ্ধে আন্তর্জাতিক দিবস, ২০২২ উপলক্ষে বিআইএইচআর এবং জাস্টিসমেকার্স বাংলাদেশ এর যৌথ বিবৃতি
যৌন প্রবৃত্তিগত সংখ্যালঘু সমকামী ব্যক্তির সাংবিধানিক স্বীকৃতি প্রদান পুর্দবক দণ্ডবিধির ৩৭৭ ধারা বিলোপ করে তাদের সুরক্ষা প্রদান আইন প্রনয়ন করা হোক।
যৌন প্রবৃত্তিগত সংখ্যালঘু সমকামী সম্প্রদায় অর্থাৎ লেজবিয়ান,গে,বাইসেক্সুয়াল এবং ট্রানজেণ্ডার ব্যক্তি সমাজের আর দশজন ব্যক্তির চেয়ে আলাদা কেউ না হলেও বিশ্বের অধিকাংশ সমাজে তাদের সবসময় আলাদা করে নিচু দৃষ্টিতে দেখা হয়ে থাকে।
ফলে
তাদের সমাজে গ্রহণযোগ্যতা,সমমর্যাদা ও আইনের
দৃষ্টিতে সমতা প্রতিষ্ঠার জন্য প্রতিনিয়ত সংগ্রাম করতে হচ্ছে।
শুধুমাত্র যৌন প্রবৃত্তি ও লিঙ্গ পরিচয়ের কারণে মানবাধিকার লংঘনের ঘটনা সারা বিশ্বে আজ গুরুত্বর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
Monday, April 18, 2022
JusticeMakers Bangladesh's Joint Statement of Solidarity with Civilian Populations and a Call for a Negotiated End to the War in Ukraine
We, civil society groups from the five continents of the world working together for a just, peaceful, sustainable and prosperous world, jointly call for a negotiated solution to end the war in Ukraine as promptly and swiftly as possible. This must include an immediate cessation of hostilities against civilians and the removal of Russian military forces and weaponry from Ukraine, coupled with an agreed statement and provision of security assurances by and for all parties.
Friday, April 15, 2022
প্রেস বিজ্ঞপ্তি : মেহেরপূরে যৌন সংখ্যালঘু হিজরাকে নির্যাতন ঘটনায় মানবাধিকার প্রতিষ্ঠান বিআইএইচআর এবং জাস্টিসমেকার্স বাংলাদেশ উদ্বিগ্ন।
Wednesday, March 23, 2022
প্রেস বিজ্ঞপ্তি : যৌনপ্রবৃত্তিগত সংখ্যালঘু সমকামী লেসবিয়ান কিশোরীর পরিচয় সংবাদ মাধ্যমে প্রকাশ করায় বিআইএইচআর এবং জাস্টিসমেকার্স বাংলাদেশ গভীরভাবে উদ্বিগ্ন।
সমকামী ভালবাসার টানে নোয়াখালীর এক কিশোরী তার প্রেমিকার সহিত টাংগাইলে মিলিত হওয়ার ঘটনায় সংবাদ মাধ্যমে যৌনপ্রবৃত্তিগত সংখ্যালঘু লেসবিয়ান কিশোরীদ্বয়ের পরিচয় প্রকাশ করায় মানবাধিকার প্রতিষ্ঠান বাংলাদেশ ইন্সটিটিউট অব হিউম্যান রাইটস (বি আই এইচ আর) এবং জাস্টিসমেকার্স বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
একই সাথে যৌনসংখ্যালঘু সমকামী লেসবিয়ান কিশোরীদ্বয়ের ভালবাসার
প্রতি সম্মান জানিয়ে তাদের যথাযথ নিরাপত্তা প্রদানের দাবী জানিয়েছে বিআইএইচআর এবং
জাস্টিসমেকার্স বাংলাদেশ।
বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর আনুযায়ী জানা যায় যে, ফেসবুকের মাধ্যমে দুই কিশোরীর মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। দুই বছর ধরে চলে এই প্রেম। প্রেমের টানে দূরপথ পেরিয়ে আবারো একত্র হয়েছে এই দুই কিশোরী। গত ২১ মার্চ ২০২২ (সোমবার) টাঙ্গাইলের বাসাইল উপজেলায় এ ঘটনা ঘটে। প্রেমের টানে নোয়াখালী সদর উপজেলার এক কিশোরী মেয়ে টাঙ্গাইলের বাসাইল উপজেলার নবম শ্রেণিতে পড়ুয়া আর এক কিশোরী মেয়ের কাছে ছুটে আসে।




