Showing posts with label Press Release. Show all posts
Showing posts with label Press Release. Show all posts

Thursday, July 4, 2024

STATEMENT: JMBF Urges Reconsideration of Removal Decision of "Sharifa's Tale" from Bangladeshi Textbooks

 Paris, France; July 03, 2024: France-based human rights organization JusticeMakers Bangladesh in France (JMBF) has expressed deep concern and disappointment over the recent decision by the Education Ministry of Bangladesh to remove "Sharifa's Tale" from the History and Social Science textbook for seventh-grade students.

JMBF urges the Bangladesh government, particularly the Education Ministry and the National Curriculum and Textbook Board (NCTB), to reconsider this decision and call for a revision of the narrative to address any identified inconsistencies while preserving the essence of the story.

Saturday, June 1, 2024

BANGLADESH-INDIA: JMBF Unveils Annual State of Indo-Bangla Border Violence 2023

Paris, France – June 01, 2024: JusticeMakers Bangladesh in France (JMBF) today released the comprehensive report on the annual state of violence along the Indo-Bangladesh border for the year 2023.  The report documents 55 violent incidents that have resulted in 66 victims, underscoring the urgent need for effective interventions to address this persistent issue from January to December 2023. The incidents have led to fatalities, injuries, and detainments, affecting numerous individuals and communities across the border.

To read the full report in PDF, please visit: Annual State of Indo-Bangla Border Violence 2023


The report reveals a troubling pattern of violence, with the majority of incidents being perpetrated against males, resulting in 64 male victims from 53 incidents, while females were targeted in two incidents, leading to two female victims. Despite the lower number of incidents involving females, the violence they experienced was equally severe. 

Monday, November 7, 2022

কুষ্টিয়ায় যৌন সংখ্যালঘু রূপান্তরকামী মহিলা ইউনিয়ন পরিষদে সদস্য নির্বাচিত হওয়ায় মানবাধিকার প্রতিষ্ঠান জাস্টিসমেকার্স বাংলাদেশের অভিনন্দন ও শুভকামনা!

বাংলাদেশের কুষ্টিয়া জেলার সদর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সংরক্ষিত মহিলা সদস্য পদে যৌন সংখ্যালঘু রূপান্তরকামী নারী পায়েল খাতুন নির্বাচিত হওয়ায় মানবাধিকার প্রতিষ্ঠান জাস্টিসমেকার্স বাংলাদেশ অভিনন্দন ও শুভকামনা জানিয়েছে।



গত ৪নভেম্বর ২০২২ তারিখে ভয়েস অব আমেরিকা এর বাংলা বিভাগের অনলাইন মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী জানা যায় যে, বাংলাদেশের কুষ্টিয়া জেলায় নির্বাচিত ইউপি সদস্য যৌন সংখ্যালঘু রূপান্তরকামী নারী পায়েল খাতুন কুষ্টিয়া জেলায় তৃতীয় লিঙ্গের প্রথম নির্বাচিত জন প্রতিনিধি।

Friday, November 4, 2022

ঢাকার ধামরাইয়ে যৌন সংখ্যালঘু সমকামী শিক্ষককে কলেজ থেকে বিতারণের অপচেষ্টায় মানবাধিকার প্রতিষ্ঠান জাস্টিসমেকার্স বাংলাদেশের প্রতিবাদ ও উদ্বেগ প্রকাশ।

ঢাকার ধামরাইয়ে যৌন সংখ্যালঘু সমকামী সম্প্রদায়ের এক শিক্ষককে ছাত্রদের সাথে সমকামিতার অভিযোগে কলেজ থেকে বিতারনের অপচেষ্টার ঘটনায় মানবাধিকার প্রতিষ্ঠান জাস্টিসমেকার্স বাংলাদেশের গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে।


একই সাথে উক্ত ঘটনা দ্রুত ও নিরপেক্ষ তদন্তপূর্বক জড়িত অপরাধীকে বিচারে দৃষ্ঠান্তমূলক শাস্তি প্রদানের জোড় দাবী জানিয়েছে জাস্টিসমেকার্স বাংলাদেশ ।


গত ০২ নভেম্বর ২০২২ খ্রীষ্টাব্দ তারিখে অনলাইন পত্রিকা রাইজিং বিডি ডট কম এ প্রকাশিত খবর আনুযায়ী জানা যায় ঢাকার ধামরাইয়ে ভালুম আতাউর রহমান খান ডিগ্রি কলেজের ভূগোল বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক আমিনুল ইসলামের বিরুদ্ধে সমকামীতার প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে ৩০ শিক্ষার্থী লিখিত অভিযোগ করেছে।

Saturday, October 15, 2022

প্রেস বিজ্ঞপ্তি : ঢাকায় চাঁদার দাবীতে যৌন সংখ্যালঘু রুপান্তরকামী মহিলা ও তার মাকে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের অবিলম্বে গ্রেফতারপুর্বক বিচারে দৃষ্ঠান্তমূলক শাস্তি প্রাদান করা হোক।




ঢাকার ভাটারা থানাধীন নুরের চালা বাজারের স্টার ওয়ার্ল্ড র্বিউটি পারলারের স্বত্তাধিকারী যৌন সংখ্যালঘু রুপান্তরকামী মহিলা মনিকা আক্তার মনি (২৮) ও তার মা রুবিনা খাতুনকে চাঁদার দাবীতে শারীরিক নির্যাতন, স্বর্ণালংকার ছিনিয়ে নেয়া, ভয়ভীতি প্রদর্শণ ও সাত দিনের মধ্যে পার্লার বন্ধ করে এলাকা ছেড়ে চলে যাওয়ার হুমকি প্রদানের ঘটনায় মানবাধিকার প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব হিউম্যান রাইটস (বিআইএইচআর) এবং জাস্টিসমেকার্স বাংলাদেশের গভীর উদ্বেগ প্রকাশ করেছে।


উক্ত ঘটনার বিষয়ে মামলা দায়ের করে ঘটনার সাথে জড়িত সকল অপরাধীকে দ্রুত চিহ্নিত করে গ্রেফতার পূর্বক দায়ীদের দৃষ্ঠান্তমূলক শাস্তি প্রদান সহ ভুক্তভোগী রুপান্তরকামী মহিলা ও তার পরিবারের অন্যান্য সদস্যকে সার্বিক নিরাপত্তা প্রদানের জোড় দাবী জানিয়েছে বিআইএইচআর এবং জাস্টিসমেকার্স বাংলাদেশ ।

Monday, October 10, 2022

প্রেস বিজ্ঞপ্তিঃ বাংলাদেশে প্রচলিত আইনে মৃর্ত্যুদণ্ডের বিধান সম্বলিত ধারাসমূহ রদ ও রহিত করার জোড় দাবী জানিয়েছে বিআইএইচআর এবং জাস্টিসমেকার্স বাংলাদেশ।


বিশ্ব মৃর্ত্যুদণ্ড বিলোপ দিবস ২০২২ উপলক্ষে বাংলাদেশে প্রচলিত আইনে মৃর্ত্যুদণ্ডের বিধান সম্বলিত সকল ধারা বিলোপের আহবান জানিয়েছেন মানবাধিকার প্রতিষ্ঠান বাংলাদেশ ইন্সটিটিউট অব হিউম্যান রাইটস (বি আই এইচ আর) এবং জাস্টিসমেকার্স বাংলাদেশ। আজ ১০ অক্টোবর ২০২২ খ্রীষ্টাব্দ তারিখে বি আই এইচ আর এবং জাস্টিসমেকার্স বাংলাদেশ উক্ত দাবী জানান। 

 

জাস্টিসমেকার্স বাংলাদেশ এবং বি আই এইচ আর এর মহাসচিব প্রখ্যাত মানবাধিকার আইনজীবী অ্যাডভোকেট শাহানূর ইসলাম সৈকত মৃর্ত্যুদণ্ডের মত নিষ্ঠুর,অমানবিক ও অবমাননাকর শাস্তি প্রদান হতে বিরত থেকে গুরুত্বর অপরাধের ক্ষেত্রে যাবজ্জীবন শাস্তি প্রদানের আহবান জানিয়েছে।

 

Sunday, October 9, 2022

প্রেস বিজ্ঞপ্তি : ঢাকা মিরপুরে যৌন সংখ্যালঘু সমকামী গে কিশোরকে আটিক রেখে নির্যাতন ও মুক্তিপন আদায়ের ঘটনায় মানবাধিকার প্রতিষ্ঠান বিআইএইচআর এবং জাস্টিসমেকার্স বাংলাদেশ গভীরভাবে উদ্বিগ্ন।

 


সম্প্রতি ঢাকার কেরানীগঞ্জে বাসবাসরত এক যৌন প্রবৃত্তগত সংখ্যালঘু সমকামী/গে কিশোরকে সমকামীতার ফাঁদে ফেলে ঢাকা মিরপুর এলাকার এক বাসায় আটক রেখে শারীরিক নির্যাতন ও মুক্তিপন আদায়ের ঘটনায় মানবাধিকার প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব হিউম্যান রাইটস (বিআইএইচআর) এবং জাস্টিসমেকার্স বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

 

একই সাথে উক্ত ঘটনার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত সকল অপরাধীকে দ্রুত চিহ্নিতপূর্বক গ্রেফতার করে বিচারান্তে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জোর দাবী জানিয়েছে বিআইএইচআর এবং জাস্টিসমেকার্স বাংলাদেশ।

 

Wednesday, September 28, 2022

প্রেস বিজ্ঞপ্তি : টাঙ্গাইলে দু’জন লেসবিয়ান কিশোরীকে পুলিশে হস্তান্তর করার ঘটনায় মানবাধিকার প্রতিষ্ঠান বিআইএইচআর এবং জাস্টিসমেকার্স বাংলাদেশ এর উদ্বেগ প্রকাশ।

সম্প্রতি টাঙ্গাইল শহরে দুজন সমকামী লেসবিয়ান কিশোরীকে কাজী অফিস হতে পুলিশ সদস্যের নিকট হস্তান্তরের ঘটনায় মানবাধিকার প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব হিউম্যান রাইটস (বিআইএইচআর) এবং জাস্টিসমেকার্স বাংলাদেশের গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

বিআইএইচআর এবং জাস্টিসমেকার্স বাংলাদেশ টাঙ্গাইল শহরে দুজন যৌন সংখ্যালঘু সমকামী লেসবিয়ান কিশোরীকে যাদের ভয়ে এবং প্ররোচনায় কাজী অফিস হতে স্থানীয় থানায় সোপর্দ করা হয়েছে সেসকল অভিযুক্ত অপরাধীকে দ্রুত চিহ্নিতপূর্বক গ্রেফতার করে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত বিচার করে দায়ীদের দৃষ্ঠান্তমূলক শাস্তি প্রদানের জোড় দাবী জানিয়েছে।

দৈনিক কালবেলা প্রতিকার অনলাইনে ভার্ষনে গত ২৭শে সেপ্টেম্বর প্রকাশিত খবর আনুযায়ী জানা যায় যে, টাঙ্গাইলে কাজী অফিসে বিয়ে করতে এসে পুলিশ হেফাজতে গিয়েছেন দুই নারী। ৭শে সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে বটতলা কাজী অফিসে এক নারী আরেক নারীকে বিয়ে করতে এলে বিষয়টি সদর থানা পুলিশকে অবহিত করেন কাজী।

Tuesday, September 27, 2022

প্রেস বিজ্ঞপ্তি : সিলেট শহরে যৌন সংখ্যালঘু সমকামী হিজরা সম্প্রদায়ের এক ব্যাক্তিকে হত্যার ঘটনায় মানবাধিকার প্রতিষ্ঠান বিআইএইচআর এবং জাস্টিসমেকার্স বাংলাদেশে এর উদ্বেগ প্রকাশ।

  প্রেস বিজ্ঞপ্তি 

সিলেট শহরে যৌন সংখ্যালঘু সমকামী হিজরা সম্প্রদায়ের এক ব্যাক্তিকে হত্যার ঘটনায় মানবাধিকার প্রতিষ্ঠান বিআইএইচআর এবং জাস্টিসমেকার্স বাংলাদেশে এর উদ্বেগ প্রকাশ।

সিলেট শহরে সমকামী ট্রান্সজেন্ডার পুরুষকে হত্যার ঘটনায় মানবাধিকার প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব হিউম্যান রাইটস (বিআইএইচআর) এবং জাস্টিসমেকার্স বাংলাদেশের গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

বিআইএইচআর এবং জাস্টিসমেকার্স বাংলাদেশ সিলেট শহরে যৌন সংখ্যালঘু সমকামী হিজড়া ব্যক্তিকে নৃশংসভাবে হত্যাকাণ্ডের সাথে জড়িত সকল অপরাধীকে দ্রুত গ্রেফতার করে নিরপেক্ষ তদন্তপূর্বক বিচারে সোপর্দ করে দায়ীদের দৃষ্ঠান্তমূলক শাস্তি প্রদানের জোড় দাবী জানিয়েছে।

গত ২৫ শে সেপ্টেম্বর২০২২ খ্রীষ্টাব্দ তারিখে অনলাইন সংবাদ মাধ্যম আজকের পত্রিকার প্রকাশিত খবর আনুযায়ী জানা যায় যে, সিলেটে এক যৌন সংখ্যালঘু সমকামী ট্রান্সজেন্ডার ব্যক্তিকে বাড়ী থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে।

Saturday, September 17, 2022

প্রেস বিজ্ঞপ্তি: লক্ষিপুরে যৌন সংখ্যালঘু সমকামী লেসবিয়ান কিশোরীর প্রেম নিয়ে এলাকায় তোলপাড়ের ঘটনায় মানবাধিকার প্রতিষ্ঠান বিআইএইচআর এবং জাস্টিসমেকার্স বাংলাদেশে এর গভীর উদ্বেগ প্রকাশ।

সম্প্রতি লক্ষিপুর জেলায় দুজন সমকামী লেসবিয়ান কিশোরীর সমকামী প্রেম ও বিয়ের ঘটনা প্রকাশিত হওয়ার এলাকায় তোলপাড়ের ঘটনায় মানবাধিকার প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব হিউম্যান রাইটস (বিআইএইচআর) এবং জাস্টিসমেকার্স বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করেছে।


বিআইএইচআর এবং জাস্টিসমেকার্স বাংলাদেশ লক্ষিপুর জেলার সদর উপজেলায় যৌন সংখ্যালঘু সমকামী লেসবিয়ান কিশোরীর প্রেম ও বিয়ের ঘটনা প্রকাশের মাধ্যমে তাদের ব্যক্তিগত নিরাপত্তা হুমকির মুখে ফেলার সাথে জড়িত অভিযুক্ত ব্যক্তিদের দ্রুত চিহ্নিতপূর্বক গ্রেফতার করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দ্রুত ও স্বচ্ছ বিচার প্রক্রিয়া অন্তে দায়ীদের দৃষ্ঠান্তমূলক শাস্তি প্রদানের জোড় দাবী জানিয়েছে।

Friday, July 1, 2022

মেহেরপুরে সমকামীতা ঠেকাতে অপহরণ মামলা দায়েরপূর্বক জেল হাজতে প্রেরণের ঘটনায় মানবাধিকার প্রতিষ্ঠান জাস্টিসমেকার্স বাংলাদেশের প্রতিবাদ ও উদ্বেগ প্রকাশ।

 

মেহেরপুরে সমকামীতা ঠেকাতে এক যৌন সংখ্যালঘু সমকামী তরূনীর বিরুদ্ধে অপহরণ মামলা দায়েরপূর্বক জেল হাজতে প্রেরণের ঘটনায় মানবাধিকার প্রতিষ্ঠান জাস্টিসমেকার্স বাংলাদেশ গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে।

 

একই সাথে উক্ত ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্তপূর্বক জড়িত অপরাধীকে বিচারে দৃষ্ঠান্তমূলক শাস্তি প্রদানের জোড় দাবী জানিয়েছে জাস্টিসমেকার্স বাংলাদেশ ।

 

গত ৩০ জুন ২০২২ খ্রীষ্টাব্দ তারিখে অনলাইন পত্রিকা দেশদর্পণ ডট কম এ প্রকাশিত খবর অনুযায়ী যানা যায় যে, মেহেরপুরে দুই তরুনীর সমকামীতা ঠেকাতে এক তরুনীর নামে অপহরণ মামলা করেছে অপর এক তরুনীর মা। এ ঘটনায় গত বুধবার (২৯ জুন) তানিয়া খাতুন (২১) নামের এক তরুনীকে আটক করেছে মুজিবনগর থানা পুলিশ। আটক ওই তরুনী মুজিবনগর উপজেলার গৌরীনগর গ্রামের মুবারক আলীর মেয়ে। পরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

Wednesday, June 1, 2022

প্রেস বিজ্ঞপ্তি : নারায়নগঞ্জে সিটি কাউন্সেলরের নির্দেশে যৌন সংখ্যালঘু হিজরা ব্যাক্তিকে নির্যাতন ও তুলে নিয়ে যাওয়ার ঘটনায় মানবাধিকার প্রতিষ্ঠান বিআইএইচআর এবং জাস্টিসমেকার্স বাংলাদেশ উদ্বিগ্ন।



নারায়নগঞ্জে সিটি কাউন্সেলরের নির্দেশে যৌন সংখ্যালঘু সমকামী হিজরা সম্প্রদায়ের দুই ব্যক্তিকে নির্যাতন ও এক ব্যক্তিকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় মানবাধিকার প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব হিউম্যান রাইটস (বিআইএইচআর) এবং জাস্টিসমেকার্স বাংলাদেশের গভীর উদ্বেগ প্রকাশ করেছে।



একই সাথে উক্ত ঘটনার সাথে জড়িত সকল অপরাধীকে দ্রুত চিহ্নিত করে গ্রেফতার পূর্বক দায়ীদের দৃষ্ঠান্তমূলক শাস্তি প্রদানের জোড় দাবী জানিয়েছে বিআইএইচআর এবং জাস্টিসমেকার্স বাংলাদেশ ।


গতকাল ৩০ মে ২০২২ খ্রীষ্টাব্দ সকাল নারায়নগঞ্জ ডট কমে প্রকাশিত খবর আনুযায়ী জানা যায় যে, নারায়ণগঞ্জের বন্দরে টাকা কালেকশন নিয়ে হিজড়া সুমি ও সোহানা নামে দুইজনকে পিটিয়ে উর্মী নামে এক হিজড়াকে ২০নং ওয়ার্ড কাউন্সিলর শাহেনশাহ নির্দেশে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। সোমবার ৩০মে সকালে বন্দর আমিন আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

Friday, May 27, 2022

বরিশালে যৌন সংখ্যালঘু সমকামী শিক্ষককে বরখাস্ত করার ঘটনায় মানবাধিকার প্রতিষ্ঠান জাস্টিসমেকার্স বাংলাদেশের প্রতিবাদ ও উদ্বেগ প্রকাশ।

বরিশাল ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির ফার্সেসি বিভাগের যৌন সংখ্যালঘু সমকামী সম্প্রদায়ের এক শিক্ষককে ছাত্রদের সমকামিতার প্রস্তাব দেওয়‌ার মিথ্যা অভিযোগে সাময়িক অব‌্যাহতি দেওয়ার ঘটনায় মানবাধিকার প্রতিষ্ঠান জাস্টিসমেকার্স বাংলাদেশের গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে।



একই সাথে উক্ত ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্তপূর্বক জড়িত অপরাধীকে বিচারে দৃষ্ঠান্তমূলক শাস্তি প্রদানের জোড় দাবী জানিয়েছে জাস্টিসমেকার্স বাংলাদেশ ।



গত ২৬ মে ২০২২ খ্রীষ্টাব্দ তারিখে অনলাইন পত্রিকা বিডিনিউজ২৪ ডট কম এ প্রকাশিত খবর আনুযায়ী জানা যায় বরিশাল ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির ফার্সেসি বিভাগের চুক্তিভিত্তিক এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রদের সমকামিতার প্রস্তাব দেওয়‌ার অভিযোগ ওঠায় তাকে সাময়িক অব‌্যাহতি দেওয়া হয়েছে।

Friday, April 15, 2022

প্রেস বিজ্ঞপ্তি : মেহেরপূরে যৌন সংখ্যালঘু হিজরাকে নির্যাতন ঘটনায় মানবাধিকার প্রতিষ্ঠান বিআইএইচআর এবং জাস্টিসমেকার্স বাংলাদেশ উদ্বিগ্ন।





মেহেরপুরের গাংনীতে যৌন সংখ্যালঘু সমকামী হিজরা সম্প্রদায়ের এক ব্যক্তিকে নির্যাতন করার ঘটনায় মানবাধিকার প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব হিউম্যান রাইটস (বিআইএইচআর) এবং জাস্টিসমেকার্স বাংলাদেশের গভীর উদ্বেগ প্রকাশ করেছে।


একই সাথে উক্ত ঘটনার সাথে জড়িত অপরাধীকে দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্ঠান্তমূলক শাস্তি প্রদানের জোড় দাবী জানিয়েছে বিআইএইচআর এবং জাস্টিসমেকার্স বাংলাদেশ ।


গতকাল ১৪ এপ্রিল ২০২২ খ্রীষ্টাব্দ তারিখে মাথাভাংগা ডট কমে প্রকাশিত খবর আনুযায়ী জানা যায় যে, হিজরাদের চাঁদার দাবিতে অতিষ্ট হয়ে নদী নামের এক হিজরাকে পিটিয়েছেন ব্যবসায়ী। গতকাল বুধবার বিকেলে গাংনী উপজেলার বামন্দী বাজারে এ ঘটনা ঘটে।

Wednesday, March 23, 2022

প্রেস বিজ্ঞপ্তি : যৌনপ্রবৃত্তিগত সংখ্যালঘু সমকামী লেসবিয়ান কিশোরীর পরিচয় সংবাদ মাধ্যমে প্রকাশ করায় বিআইএইচআর এবং জাস্টিসমেকার্স বাংলাদেশ গভীরভাবে উদ্বিগ্ন।

 

সমকামী ভালবাসার টানে নোয়াখালীর এক কিশোরী তার প্রেমিকার সহিত টাংগাইলে মিলিত হওয়ার ঘটনায় সংবাদ মাধ্যমে যৌনপ্রবৃত্তিগত সংখ্যালঘু লেসবিয়ান কিশোরীদ্বয়ের পরিচয় প্রকাশ করায় মানবাধিকার প্রতিষ্ঠান বাংলাদেশ ইন্সটিটিউট অব হিউম্যান রাইটস (বি আই এইচ আর) এবং জাস্টিসমেকার্স বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করেছে

 

একই সাথে যৌনসংখ্যালঘু সমকামী লেসবিয়ান কিশোরীদ্বয়ের ভালবাসার প্রতি সম্মান জানিয়ে তাদের যথাযথ নিরাপত্তা প্রদানের দাবী জানিয়েছে  বিআইএইচআর  এবং জাস্টিসমেকার্স বাংলাদেশ। 

 

বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর আনুযায়ী জানা যায় যে, ফেসবুকের মাধ্যমে দুই কিশোরীর মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। দুই বছর ধরে চলে এই প্রেম। প্রেমের টানে দূরপথ পেরিয়ে আবারো একত্র হয়েছে এই দুই কিশোরী। গত ২১ মার্চ ২০২২ (সোমবার) টাঙ্গাইলের বাসাইল উপজেলাএ ঘটনা ঘটে। প্রেমের টানে নোয়াখালী সদর উপজেলার এক কিশোরী মেয়ে টাঙ্গাইলের বাসাইল উপজেলার নবম শ্রেণিতে পড়ুয়া আর এক কিশোরী  মেয়ের কাছে ছুটে আসে

Monday, January 10, 2022

প্রেস বিজ্ঞপ্তি : যশোরে যৌন সংখ্যালঘু সমকামী হিজরা ব্যাক্তিকে হত্যার ঘটনায় মানবাধিকার প্রতিষ্ঠান বিআইএইচআর এবং জাস্টিসমেকার্স বাংলাদেশ উদ্বিগ্ন।


যশোরে যৌন সংখ্যালঘু সমকামী হিজরা সম্প্রদায়ের এক ব্যক্তিকে হত্যার ঘটনায় মানবাধিকার প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব হিউম্যান রাইটস (বিআইএইচআর) এবং জাস্টিসমেকার্স বাংলাদেশের গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

একই সাথে যশোরে যৌন সংখ্যালঘু সমকামী হিজড়া ব্যক্তিকে নৃশংসভাবে হত্যাকাণ্ডের সাথে জড়িত সকল অপরাধীকে দ্রুত গ্রেফতার পূর্বক বিচারে সোপর্দ করে দায়ীদের দৃষ্ঠান্তমূলক শাস্তি প্রদানের জোড় দাবী জানিয়েছে বিআইএইচআর এবং জাস্টিসমেকার্স বাংলাদেশ ।

গত ০৯ জানুয়ারী ২০২২ খ্রীষ্টাব্দ দৈনিক জনকণ্ঠ পত্রিকার প্রকাশিত খবর আনুযায়ী জানা যায় যে, গত ০৮ জানুয়ারী শনিবার সকালে যশোর-ছুটিপুর সড়কের হালসা ব্রিজের কাছে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে লাভলী (৩০) নামে এক হিজড়া খুন হয়েছে।

Tuesday, November 30, 2021

প্রেস বিজ্ঞপ্তি : চট্রগ্রামে যৌন সংখ্যালঘু সমকামী কিশোরকে নির্যাতন, নগ্ন করে ভিডিও ধারণ ও চাঁদা আদায়ের ঘটনায় মানবাধিকার প্রতিষ্ঠান বিআইএইচআর এবং জাস্টিসমেকার্স বাংলাদেশ উদ্বিগ্ন।


চট্রগ্রামে রিয়াজ উদ্দীন বাজারে গগন মার্কেটের দ্বিতীয় তলায় যৌন সংখ্যালঘু সমকামী গে কিশোরকে নির্যাতনপূর্বক নগ্ন করে ভিডিও ধারণ ও ব্ল্যাক মেইলিং করে চাঁদা আদায়ের ঘটনায় মানবাধিকার প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব হিউম্যান রাইটস (বিআইএইচআর) এবং জাস্টিসমেকার্স বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করেছে।


একই সাথে উক্ত ঘটনার সাথে জড়িত অপরাধীদের দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্ঠান্তমূলক শাস্তি প্রদানের জোড় দাবী জানিয়েছে বিআইএইচআর এবং জাস্টিসমেকার্স বাংলাদেশ ।


গতকাল ২৯ নভেম্বর ২০২১ খ্রীষ্টাব্দ তারিখে আরটিভিঅনলাইন ডট কমে প্রকাশিত খবর আনুযায়ী জানা যায় যে, চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে গগন মার্কেটের দ্বিতীয়তলায় একজনকে ডেকে এনে নগ্ন ভিডিও ধারণ ও মাথার চুল কেটে দেওয়া হয়। এছাড়াও মারধর করে দশ হাজার টাকা চাঁদা আদায়ের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৯ নভেম্বর) সকালে চট্টগ্রামের কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসিন জানান,এ ঘটনায় ১৯ বছর বয়সী রাশেদুল ইসলাম ও ১৬ বছর বয়সের নাঈম উদ্দিন নামে দুইজনকে গ্রেপ্তার ও টাকা উদ্ধার করা হয়েছে।

Friday, June 15, 2012

PRESS RELEASE:Communal arson attacked on Hindu minority community: Government failed to ensure their protection

 A  fact finding team of five members formed by JusticeMakers Bangladesh comprising Advocate Mohammad Alamgir, Vice Chairman of JusticeMakers Bangladesh, Mr. Gonesh Rajbonshee, Volunteer fact finding officer of JusticeMakers Bangladesh, led by Advocate Shahanur Islam, Founding Secretary General and Chief Executive Officer of JusticeMakers Bangladesh has been conducted a fact finding investigation mission from February 23 to 25, 2012 regarding the incident of  communal arson attacked on Hindu religion minority community in Hathazari Upazila under Chittagong District perpetrated on February 09 and 10, 2012.

 
During the time of investigation, the fact finding team visited the all spots of incident, talked with the victim of arson attacked as well as physical assault, talked with the eyewitness, local civil society people and local administration as well as collected the all information and documented it with video and still picture format. Though the victim of violence knows most of the perpetrators, they did not willing to disclose their name scaring for imagining future trouble, they will face if they mention. In this time Justicemakers Bangladesh fact finding team documented al least 13 temples, 6 Hindu’s homes and 6 business shops was set fire to ashes, vandalized and looted the valuable properties and also physically assaulted at least one Hindu community minority people.

During investigation the JusticeMakers Bangladesh observed that the attacked was preplanned patronizing by some Islamic and non Islamic political party spreading own created communal rumor of destruction of a local mosque. The team also observed that the arson attacked, physical assault, looting and vandalizing activities has been perpetrated on the nose of local administration. As the victims inform the local administration more time to ensure their protection and the local administration primarily assured them to ensure their security, but unfortunately due to unknown reason they failed to protect them.

JusticeMakers Bangladesh also observed that during the agitation the police showed restraint and nothing to do to stop the vandalism. Moreover, though the police registered the five criminal cases with the Hathazari as well as arrested 21 perpetrators connecting the incident, there is no coordination with each others and failed to arrest the main perpetrators. 

JusticeMakers Bangladesh gravely concerned over this incident of communal arson attacked on Hindu religion community in Hathazari Upazila under Chittagong district and demands bring the perpetrators before the book urgently after an impartial judicial investigation formed by High court judge as well as rehabilitate the victim of violence ASAP. 


You can also read the press release visiting the following link: www.shahanur.blogspot.com
The full report of fact finding mission will be published soon both in English and Bengali version.

Friday, December 16, 2011

প্রেস বিজ্ঞপ্তিঃ জাস্টিসমেকার্স বাংলাদেশ এর মহাচিব ও নির্বাহী পরিচালকের দক্ষিণ এশিয়ার সংখ্যালঘু মানবাধিকার রক্ষা বিষয়ক আন্তর্জাতিক কনফারেন্সে যোগদান

 আন্তর্জাতিক মানবাধিকার প্রতিষ্ঠান গ্লোবাল হিউম্যান রাইটস ডিফেন্স(জিএইচআরডি), দি হেগ, নেদারল্যান্দডস এর আমন্ত্রণে বাংলাদেশের বিশিষ্ট্য মানবাধিকার আইনজীবী ও জাস্টিসমেকার্স বাংলাদেশ এর মহাচিব ও নির্বাহী পরিচালক এডভোকেট শাহানুর ইসলাম দক্ষিণ এশিয়ার সংখ্যালঘু মানবাধিকার রক্ষা বিষয়ক আন্তর্জাতিক কনফারেন্সে যোগদান করেন  গ্লোবাল হিউম্যান রাইটস ডিফেন্স(জিএইচআরডি)এর আয়োজনে বেলজিয়ামের রাজধানী ব্রাসেল এ অবস্থিত ইউরোপিয়ান পার্লামেন্টে গত ৮ ডিসেম্বর সংখ্যালঘু বিষয়ক এই আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্টিত হয়  হিউম্যান রাইটস ওয়াচ এর উপদষ্টা পরিষদর সদস্য বিশিষ্ট্য সাংবাদিক ও কলামিষ্ট অধ্যাপক জেন পল মারথোজ এর মডারেশনে ও ইউরোপিয়ান পার্লামেন্টের সুইডিশ লেবার পার্টির সদস্য সিসিলিয়া উইকস্ট্রোম এর সভাপতিত্বে অনুষ্টি এই কনফারেন্স এডভোকেট ইসলাম বাংলদেশের এথনিক ও সেক্সুয়াল সংখ্যালঘুর মানবাধিকার রক্ষা বিষয়ক বক্তব্য প্রদান করেন  অন্যান্য বক্তাদের মধ্যে বাংলাদেশের বিশিষ্ট্য নারীবাদী লেখিকা তছলিমা নাছরিন এই কনফারেন্সে উপস্থিতথেকে তাঁর মুল্যবান বক্তব্য প্রদান করেন  এ সময় এডভোকেট ইসলাম ইউরোপি্যান পার্লামেন্টের বহিঃবিভাগের বাংলাদেশ বিষয়ক ডেলি ডেলিগেশনের সেক্রেটারিতার মিস মিক্কু কেউনানে সংগে বাংলদেশের এথনিক ও সেক্সুয়াল সংখ্যালঘুর মানবাধিকার রক্ষা বিষয়ক দ্বি-পাক্ষিক আলোচনায় অংশগ্রহণ করেন 

উপরোল্লেখিত কনফারেন্সে যোগদান ছাড়াও এডভোকেট ইসলাম গত ৭ ডিসেম্বর নেদারল্যান্সের ডাচ পার্লামেন্ট এর পররাষ্ট্র বিষয়ক কমিটির সংগে বাংলদেশের এথনিক ও সেক্সুয়াল সংখ্যালঘুর মানবাধিকার রক্ষা বিষয়ক আলোচনায় অংশগ্রহণ করেন  এছাড়া তিনি ১২ ডিসেম্বর বিশ্ব জুরে আইনজীবীদের অধিকার ও নিরাত্তা নিয়ে কর্মরত ইউরোপ ভিত্তিক মানবাধিকার সংঠন ইন্টারন্যাশনাল অবজারভেটরি ফর লইয়ার এর সাথে ও পারিস বার এসোসিয়েশনের মানবধিকার বিষয়ক কমিটির প্রধান মিস আনি সউললয়াক এর সংগে এবং গত ১৩ ডিসেম্বর ইন্টারন্যাশনাল ফেডারেশন অব হিউম্যান রাইটসসহ বিভিন্ন মানবাধিকার সংগঠন ও সুশিল সমাজের প্রতিনিধির সাথে বাংলাদেশের বর্তমান মানবাধিকার পরিস্থিতি নিয়ে মত বিনিময় করেন 

Sunday, December 11, 2011

Press Release: JusticeMakers Bangladesh Attends the EU Conference on Protecting Minority Rights in South Asia

 


Global Human Rights Defense (GHRD), in collaboration with MEP Cecilia Wikström and the ALDE Group organized a conference on ‘Protecting minority rights in South Asia at the European Parliament in Brussels on the 8th of December 2011.
Advocate Shahanur Islam, founder of JusticeMakers Bangladesh attend the programme along with more than 130 parliamentarians, NGOs, media, and relevant international authorities and embassies. Please find the full speech of Mr. Islam here.

The conference was the first of its kind and was designed as a unique opportunity for grassroots activists and human rights defenders from South Asia (IndiaPakistanBangladeshNepal and Bhutan) to speak out about the situation in their home countries. The key aim was to begin dialogue on human rights and South Asia within the European context, strengthen cooperation between the grassroots activists and international authorities and to raise awareness on issues regarding minority rights in South Asia.

The key speakers were Taslima Nasreen, Bangladeshi writer in exile known for her fight for womens rights and winner of the European Parliament Sakharov Prize 1994, and Anuradha Koirala, founder of Maiti Nepal and awarded CNN Hero 2010 for her fight against human trafficking in Nepal. Representives from Bangladesh Minority Watch, Justice Makers Bangladesh, Human Rights Focus Pakistan, Hindu American Foundation and Bhutanese Advocacy Forum also spoke on human rights issues in their home countries, with specific focus on minority rights, trafficking, sexual minorities, poverty, and Dalit issues.

Significant outcomes of the conference included the intention expressed by the host, MEP Cecilia Wikström, to propose a formal question based on the information discussed during the conference, to relevant parliament committees.

The conference was also an opportunity to formally present the manifesto ‘Grassroots protection of minority rights in South Asia’, which was developed by over 25 local human rights defenders from Nepal, India, Pakistan and Bangladesh, in cooperation with GHRD staff, during the GHRD symposium of the same name held in Mumbai, November 2011. The manifesto provides specific recommendations for the EU authorities on how to work with minority issues in South AsiaPlease find the full manifesto here.