Showing posts with label DALIT. Show all posts
Showing posts with label DALIT. Show all posts

Thursday, October 20, 2022

গাইবান্ধায় দলিত কিশোরী ধর্ষণের ঘটনায় মানবাধিকার প্রতিষ্টান জাস্টিসমেকার্স বাংলাদেশের উদ্বেগ ও প্রতিবাদ

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় বুদ্ধি প্রতিবন্ধী দলিত (রবিদাস জনগোষ্ঠী) কিশোরী ধর্ষণের ঘটনায় মানবাধিকার প্রতিষ্ঠান জাস্টিসমেকার্স বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করেছে

একই সাথে উল্লেখিত ধর্ষণের সাথে জড়িত  ধর্ষনকারীদের অনতিবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেছে জাস্টিসমেকার্স বাংলাদেশ।

বিশ্বস্ত সূত্রে জানা যায় যে, গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলায় উদাখালী ইউনিয়নের বুদ্ধি প্রতিবন্ধী দলিত কিশোরীকে অত্র ইউনিয়নের জনৈক ময়নাল দীর্ঘদিন ধরে প্রতিবন্ধিতা ও দারিদ্রতার সুযোগে ধর্ষণ করে আসছিল।