Friday, October 26, 2018

JusticeMakers Bangladesh attends APCRR7

Shahanur Islam, Secretary General of JusticeMakers Bangladesh and also a leading human rights lawyer, blogger and LGBT campaigner in Bangladesh attend the 7th Asia Pacific Consultation on refugee rights. The consultation has been held at Hotel Narai, Bangkok, Thailand from 22 to 25 October 2018, organised by Asia Pacific Refugee Rights Network.

APCRR is a biennial meeting, and in fact, APRRN was founded as a result of the 1st Asia Pacific Consultation on Refugee Rights in Kuala Lumpur in 2008. Since then, APCRR has been held in Bangkok (2009, 2010, 2014 and 2016) and in Seoul (2012). In 2016, APCRR 7 was attended by over 140 participants from across the region working on refugee issues.

Sunday, May 27, 2018

প্রেস বিজ্ঞপ্তিঃ মানবাধিকারকর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে নওগাঁয় পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু!


পরষ্পর যোগসাজসে দূর্নীতিও ক্ষমতার অপব্যবহার করে মানবাধিকারকর্মী ও আইনজীবীকে মিথ্যা মামলায় জড়িত করার অভিযোগে নওগাঁ জেলার বদলগাছী থানার সাব ইন্সপেক্টর এসএম জোবায়ের হোসেনের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। আজ ২৭ মে ২০১৮ ইং তারিখে নওগাঁ জেলার সহকারী পুলিশ সুপার (প্রশাসন) মোঃ মতিয়ার রহমান অভিযোগকারী অ্যাডভোকেট শাহানূর ইসলাম সৈকত এবং অভিযুক্ত এস আই এস এম জোবায়ের হোসেনের ও এ এস আই মোঃ মাহাবুর রহমানের বক্তব্য গ্রহণের মাধ্যমে তদন্ত কার্যক্রম শুরু করেন।



ঘটনায় প্রকাশ, মানবাধিকার প্রতিষ্ঠান বাংলাদেশ ইন্সটিটিউট অব হিউম্যান রাইটস (বিআইএইচআর), জাস্টিসমেকার্স বাংলাদেশ ও লইয়ার্স ফর লইয়ার্স এর সেক্রেটারী জেনারেল এবং জেলা বার এ্যাসোসিয়েশন নওগাঁ ও ঢাকা’র সম্মানিত সদস্য অ্যাডভোকেট শাহানূর ইসলাম সৈকত ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট অফ হিম্যানিটারিয়ান ল’, ইতালী কর্তৃক আয়োজিত আন্তুর্জাতিক শরনার্থী বিষয়ক একটি আন্তুর্জাতিক প্রশিক্ষণে অংশগ্রহণ শেষে ঢাকা ফিরার পথে গত ২১শে ডিসেম্বর ২০১৭ ইং তারিখে এমিরাটস এয়ারলাইন্সে অবস্থানকালীন সময়ে নওগাঁ জেলা পরিষদ সদস্য মোঃ জহুরুল ইসলাম ষড়যন্ত্রমূলকভাবে শাহানূর ইসলামের বিরুদ্ধে মোঃ জহুরুল ইসলামকে প্রকাশ্যে খুন যখমের হুমকি প্রদান করেছে মর্মে একটি মিথ্যা অভিযোগ দায়ের করে।


অতঃপর, বদলগাছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অভিযোগটি জিডি হিসেবে নথিভুক্ত করে উক্ত থানার উপ-পুলিশ পরিদর্শক এস এম জোবায়ের হোসেনকে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করে। তৎপর, গত ২ জানুয়ারী ২০১৮ ইং তারিখে তদন্তকারী কর্মকর্তা জিডিটি তদন্তের অনুমতির জন্য সংশ্লিষ্ট আদালতে আবেদন করে এবং তদন্তের অনুমতি প্রাপ্ত হয়ে অভিযোগকারীর সাথে পরস্পর যোগসাজসে ক্ষমতার অপব্যবহার ও দূর্নীতি করে কোন প্রকার তদন্ত না করে উপরোক্ত অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে মর্মে দন্ডবিধির ৪২৭ ও ৫০৬ ধারায় শাহানূর ইসলামের বিরুদ্ধে গত ২৯ জানুয়ারী ২০১৮ ইং তারিখে বদলগাছি থানার ননএফআইআর প্রসিকিউশন নং ০১ নথিভুক্ত করে এবং সংশ্লিষ্ট আদালতে প্রেরণ করে।


পরবর্তীতে, ৪ ফেব্রুয়ারী ২০১৮ ইং তারিখে বিজ্ঞ আদালত ননএফআইআর প্রসিকিউশন রিপোর্টটি আমলে গ্রহন করে শাহানূর ইসলামের বিরুদ্ধে গত ১৪ ফেব্রুয়ারী ২০১৮ ইং তারিখে সংশ্লিষ্ট আদালতে উপস্থিত হওয়ার জন্য সমন ইস্যু করে এবং বদলগাছি থানা কর্তৃপক্ষকে উক্ত সমন যথাযথভাবে জারী করার আদেশ প্রদান করে।


পরবর্তীতে,বদলগাছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উক্ত থানার সহাকারী উপ-পুলিশ পরিদর্শক মোঃ মাহবুবুর রহমানকে সমন জারীর দায়িত্ত্ব প্রদান করলে তিনি অভিযোগকারী ও তদন্তকারী কর্মকর্তার সাথে পরস্পর যোগ সাজসে ক্ষমতার অপব্যবহার ও দূর্ণীতির মাধ্যমে গত ১২ ফেব্রুয়ারী ২০১৮ ইং তারিখে স্বাক্ষর জাল করে মিথ্যাভাবে শাহানূর ইসলামের নামে সমন জারী দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করে।


উল্লেখিত জাল স্বাক্ষরযুক্ত সমন জারী দেখানোর ফলে বিজ্ঞ আদালত গত ১৪ ফেব্রুয়ারি ২০১৮ ইং তারিখে শাহানূর ইসলামের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করে। পরবর্তীতে, শাহানূর ইসলাম এস আই জোবায়ের হোসেন কর্তৃক পরষ্পর যোগসাজসে ক্ষমতার অপব্যবহার ও দূর্নীতির মাধ্যমে শাহানূর ইসলামের বিরুদ্ধে মিথ্যা তদন্ত প্রতিবেদন প্রদান এবং এ এস আই মাহবুব কর্তৃক জাল স্বাক্ষর প্রদানের মাধ্যমে সমন জারী দেখিয়ে সংশ্লিষ্ট আদালতে প্রতিবেদন প্রেরণের বিষয়ে যথাযথ তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ মহাপরিদর্শক বরাবর আবেদন করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিভাগীয় তদন্তের আদেশ প্রদান করেন।

Saturday, May 19, 2018

প্রেস বিজ্ঞপ্তি: সমকামী ব্যক্তির সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার সুপারিশ প্রত্যাখান করায় মানবাধিকার প্রতিষ্ঠানের উদ্বেগ প্রকাশ!

জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউ (ইউপিআর)ওয়ার্কিং গ্রুপের অধিবেশনে বাংলাদেশ সরকার সমকামী ব্যক্তির সাংবিধানিক স্বীকৃতি প্রদান, দণ্ডবিধির ৩৭৭ ধারা বিলুপ্তি, সমকামীদের প্রতি নির্যাতন ও বৈষম্য প্রতিরোধে ব্যবস্থা গ্রহণসহ সমকামী ব্যক্তির অন্যান্য সাংবিধানিক ও আইনগত অধিকার প্রদান সংক্রান্ত সুপারিশ প্রত্যাখান করায় জাস্টিসমেকার্স বাংলাদেশ, বাংলাদেশ ইন্সটিটিউট অব হিউম্যান রাইটস (বিআইএইচআর),লয়ার্স ফর লয়ার্স বাংলাদেশ এবং বৈচিত্র্য.বাংলা গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

গত ১৪ মে ২০১৮ ইং তারিখে ইউপিআর অধিবেশনে বাংলাদেশ সরকার কতৃক সমকামী ব্যক্তির সাংবিধানিক ও আইনগত অধিকার অস্বীকার করে অবস্থান তুলে ধরায় এবং ১৮ মে ২০১৮ ইং তারিখে সমকামী ব্যক্তির সাংবিধানিক স্বীকৃতি প্রদান, আইনগত অধিকার সংরক্ষণ ও উন্নয়ন এবং সকল প্রকার নির্যাতন ও বৈষম্য নিরসনে বিভিন্ন রাষ্ট্র, জাতীয় মানবাধিকার প্রতিষ্টান ও নাগরিক সমাজের প্রদত্ত শুপারিশসমুহ চুড়ান্তভাবে প্রত্যাখান করায় বাংলাদেশ ইন্সটিটিউট অব হিউম্যান রাইটস, জাস্টিসমেকার্স বাংলাদেশ ও লয়ার্স ফর লয়ার্স বাংলাদেশ এর মহাসচিব এবং বৈচিত্র্য.বাংলা ‘র প্রশাসক অ্যাডভোকেট শাহানূর ইসলাম সৈকত এক বিবৃতে তীব্র ক্ষোভ এবং গভীরভাবে উদ্বেগ প্রকাশ করেছে।

অ্যাডভোকেট শাহানূর ইসলাম সৈকত মনে করে ইউপিআর অধিবেশনে সমকামী ব্যক্তি অধিকারের স্বীকৃতি না দেয়া এবং সমকামী ব্যক্তির প্রতি নির্যাতন ও বৈষম্য নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ প্রত্যাখান করায় বাংলাদেশ সরকার নিজে সমকামী ব্যক্তির প্রতি প্রাতিষ্ঠানিক বৈষম্য প্রদর্শন করেছে, যা মৌলিক মানবাধিকার ও মহান সংবিধানের স্পষ্ট লংঘন এবং তা সমকামী ব্যক্তির প্রতি নির্যাতন ও বৈষম্য বৃদ্ধিতে অণুঘটক হিসেবে কাজ করবে। অ্যাডভোকেট শাহানূর ইসলাম সৈকত দ্রুত সমকামী ব্যক্তির সাংবিধানিক স্বীকৃতি প্রদানসহ দন্ডবিধির ৩৭৭ ধারা বিলুপ্ত করত সমকামী ব্যক্তি ধর্ষণের অপরাধে কঠোর শাস্তির বিধান রেখে আইন প্রণয়ন ও কার্যকর করাসহ সকল ক্ষেত্রে সমকামী ব্যক্তির প্রতি নির্যাতন বন্ধ করে বৈষম্যহীন সম-সুযোগ ও সম-মর্যাদা প্রতিষ্ঠার কার্যকর পদক্ষেপ গ্রহণের জোড় দাবী জানান।

এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, গত ১৪ মে ২০১৮ ইং তারিখে সুইজ্যারলান্ডের জেনেভায় জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউ (ইউপিআর) ওয়ার্কিং গ্রুপ কর্তৃক তৃতীয় বারের মত একটি মিটিং এর মাধ্যমে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা করা হয়। গত ১৮ মে ২০১৮ ইং তারিখে (ইউপিআর) ওয়ার্কিং গ্রুপ কর্তৃক বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির ওপর শুপারিশসহ চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়। উক্ত পর্যালোচনা অধিবেশনে বিভিন্ন রাষ্ট্রের প্রতিনিধি, জাতীয় মানবাধিকার প্রতিষ্ঠানসহ নাগরিক সমাজের প্রতিনিধিগণ অংশগ্রহণ করে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি উত্থাপন, সরকারের নিকট মানবাধিকার পরিস্থিতির বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ এবং সুপারিশ পেশ করেন। অধিবেশনে আইন, বিচার ও সংসদ বিষক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের নেতৃত্ত্বে বাংলাদেশ সরকারের একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করে মানবাধিকরের বিভিন্ন বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন। আধিবেশনে বাংলাদেশের বর্তমান সমাজ, সংস্কৃতি ও ধর্মীয় বিধি নিষেধের কারণে সমকামী সম্পর্ককে স্বীকৃতি দেয়া সম্ভব নয় বলে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক জানান।

অনলাইনে প্রেস বিজ্ঞপ্তিটি দেখতে ভিজিট করুন:
http://xn--u5buwoe2gvc0bb.xn--54b7fta0cc/%E0%A6%B8%E0%A6%95%E0%A6%B2%E0%A6%AC%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%81?%E0%A6%AC%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%81%E0%A6%B0_%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%80=4034&%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%97=%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B8%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%9C%E0%A7%8D%E0%A6%9E%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF&%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B7%E0%A6%BE=%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE&%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%96=%E0%A7%A7%E0%A7%AF%20%E0%A6%AE%E0%A7%87%20%E0%A7%A8%E0%A7%A6%E0%A7%A7%E0%A7%AE

https://shahanur.blogspot.com/2018/05/blog-post_19.html

https://bihrbd.blogspot.com/2018/05/blog-post_19.html


শুভেচ্ছাসহ-


অ্যাডভোকেট শাহানূর ইসলাম সৈকত
মহাসচিব, বিআইএইচআর ও জাস্টিসমেকার্স বাংলাদেশ এবং
প্রশাসক, বৈচিত্র্য.বাংলা


মোবাইল: ০১৭২০৩০৮০৮০, ইমেইল: saikotbihr@gmail.com, info@বৈচিত্র্য.বাংলা

www.shahanur.blogspot.com, www.bihrbd.blogspot.com, www.বৈচিত্র্য.বাংলা

Wednesday, April 25, 2018

জরুরী আবেদন: বাংলাদেশী সমকামী অধিকারকর্মী জুলহাজ মান্নান ও মাহবুব তনয় হত্যার ন্যায়বিচার নিশ্চিত করা হোক!


বাংলাদেশ ইন্সটিটিউট অব হিউম্যান রাইটস (বিআইএইচআর), জাস্টিসমেকার্স বাংলাদেশ এবং বৈচিত্র.বাংলা যৌথভাবে যৌন প্রবৃত্তিগত সংখ্যালঘু/সমকামী ব্যক্তির সাংবিধানিক স্বীকৃতির দাবীর আন্দোলনে বলিষ্ট ভুমিকা পালনকারী সমকামী অধিকারকর্মী জুলহাজ মান্নান ও মাহবুব তন্বয়কে মৌলবাদী জঙ্গি গোষ্টী কর্তৃক নির্মমভাবে হত্যার ঘটনা যথাযথ তদন্তপূর্বক অপরাধীদের দ্রুত গ্রেফতার করত ন্যায় বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে আপনার জরুরী ও কার্যকর হস্তক্ষেপ কামনা করছে।
প্রিয় সহকর্মী,



ঘটনার সংক্ষিপ্ত বিবরণ:

গত ২৫ এপ্রিল ২০১৬ ইং তারিখে যৌন প্রবৃত্তিগত সংখ্যালঘু/সমকামী ব্যক্তির সাংবিধানিক স্বীকৃতির দাবীর আন্দোলনে বলিষ্ট ভুমিকা পালনকারী সমকামী অধিকারকর্মী জুলহাজ মান্নান ও মাহবুব তনয়কে তার বসত বাড়িতে অবস্থানকালে মৌলবাদী জঙ্গি গোষ্টির সদস্যরা নির্মমভাবে হত্যা করে পালিয়ে যায়। ঘটনা পরবর্তী সময়ে ঢাকা মহানগরের কলাবাগান থানায় একটি হত্যা মামলা দায়ের হলে পুলিশ ২ জন অভিযুক্ত হত্যাকারীকে গ্রেফতার করতে সক্ষম হয় এবং তারা ঘটনার সাথে জড়িত থাকার কথা শিকার করে। কিন্তু অতীব দুঃখের বিষয় ঘটনার সংঘটিত হওয়ার ২ বছর অতিক্রান্ত হলেও পুলিশ এখন পর্যন্ত উক্ত ঘটনার তদন্ত কার্যক্রম সম্পন্ন করতে বা অন্যান্য হত্যাকারীদের গ্রেফতার করতে সক্ষম হয়নি। উক্ত হত্যাকান্ডের তদন্ত কার্যক্রম অত্যন্ত ধীর গতিতে পরিচালিত হচ্ছে এবং তদন্তের কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। ইতোমধ্যে তদন্ত সম্পন্ন করে পুলিশ প্রতিবেদন সংশ্লিষ্ট আদালতের নিকট জমা দেয়ার তারিখ ২৩ বার পিছানো হয়েছে। ফলে উক্ত হত্যা ঘটনার পক্ষপাতহীন ও যথাযথ তদন্ত পুর্বক অপরাধীদের দ্রুত গ্রেফতার করত ন্যায় বিচার প্রাপ্তিতে সংশয় দেখা দিয়েছে।

সুপারিশ:

বাংলাদেশ ইন্সটিটিউট অব হিউম্যান রাইটস (বিআইএইচআর), জাস্টিসমেকার্স বাংলাদেশ এবং বৈচিত্র.বাংলা যৌথভাবে যৌন প্রবৃত্তিগত সংখ্যালঘু/সমকামী ব্যক্তির সাংবিধানিক স্বীকৃতির দাবীর আন্দোলনে বলিষ্ট ভুমিকা রাখার কারণে সমকামী অধিকারকর্মী জুলহাজ মান্নান ও তন্বয়কে মৌলবাদী জঙ্গি গোষ্টী কর্তৃক নির্মমভাবে হত্যার ঘটনা যথাযথ তদন্তপূর্বক অপরাধীদের দ্রুত গ্রেফতারপূর্বক করত ন্যায় বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জোড় দাবী জানাচ্ছে।

অনুগ্রহপূর্বক, বিষয়টির গুরুত্ব অনুধাবন করে সমকামী অধিকারকর্মী জুলহাজ মান্নান ও মাহবুব তন্বয়কে মৌলবাদী জঙ্গি গোষ্টী কর্তৃক নির্মমভাবে হত্যার ঘটনা যথাযথ তদন্তপূর্বক অপরাধীদের দ্রুত গ্রেফতার করত ন্যায় বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের লক্ষ্যে নিম্নলিখিত ব্যক্তিবর্গের নিকট জরুরী আবেদন প্রেরণ করুনঃ


“নমুনা জরুরী আবেদন”

বরাবর তারিখঃ ২৫ এপ্রিল ২০১৮ ইং
জনাব মোঃ আব্দুল হামিদ
মহামান্য রাষ্ট্রপতি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ
রাষ্ট্রপতির কার্যালয়
বঙ্গভবন, ঢাকা, বাংলাদেশ।
ইমেইল: president@bangabhaban.gov.bd


বিষয়ঃ সমকামী অধিকারকর্মী জুলহাজ মান্নান ও মাহবুব তনয়কে মৌলবাদী জঙ্গি গোষ্ঠী কর্তৃক নির্মমভাবে হত্যার ঘটনা যথাযথ তদন্তপূর্বক অপরাধীদের দ্রুত গ্রেফতার করত ন্যায় বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন প্রসংগে।


জনাব,


বাংলাদেশ ইন্সটিটিউট অব হিউম্যান রাইটস (বিআইএইচআর), জাস্টিসমেকার্স বাংলাদেশ এবং বৈচিত্র্য.বাংলা এর পক্ষ থেকে শুভেচ্ছা গ্রহণ করুন।


জাতিসংঘের সার্বজনীন মানবাধিকার সনদ (বিল অব রাইটস) এর আদর্শের ওপর প্রতিষ্টিত বাংলাদেশ ইন্সটিটিউট অব হিউম্যান রাইটস (বিআইএইচআর), জাস্টিসমেকার্স বাংলাদেশ এবং বৈচিত্র্য.বাংলা মানবাধিকার সংরক্ষন, উন্নয়ন ও প্রতিষ্ঠায় সর্বদা নিয়োজিত। বাংলদেশের প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার তথা মানবাধিকার সমুন্নত রাখা একটি পবিত্র সাংবিধানিক দায়িত্ত্ব।


গত ২৫ এপ্রিল ২০১৬ ইং তারিখে যৌন প্রবৃত্তিগত সংখ্যালঘু/সমকামী ব্যক্তির সাংবিধানিক স্বীকৃতির দাবীর আন্দোলনে বলিষ্ট ভুমিকা পালনকারী সমকামী অধিকারকর্মী জুলহাজ মান্নান ও মাহবুব তনয়কে তার বসত বাড়িতে অবস্থানকালে মৌলবাদী জঙ্গি গোষ্টির সদস্যরা নির্মমভাবে হত্যা করে পালিয়ে যায়। ঘটনা পরবর্তী সময়ে ঢাকা মহানগরের কলাবাগান থানায় একটি হত্যা মামলা দায়ের হলে পুলিশ ২ জন অভিযুক্ত হত্যাকারীকে গ্রেফতার করতে সক্ষম হয় এবং তারা ঘটনার সাথে জড়িত থাকার কথা শিকার করে। কিন্তু অতীব দুঃখের বিষয় ঘটনার সংঘটিত হওয়ার ২ বছর অতিক্রান্ত হলেও পুলিশ এখন পর্যন্ত উক্ত ঘটনার তদন্ত কার্যক্রম সম্পন্ন করতে বা অন্যান্য হত্যাকারীদের গ্রেফতার করতে সক্ষম হয়নি। উক্ত হত্যাকান্ডের তদন্ত কার্যক্রম অত্যন্ত ধীর গতিতে পরিচালিত হচ্ছে এবং তদন্তের কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। ইতোমধ্যে তদন্ত সম্পন্ন করে পুলিশ প্রতিবেদন সংশ্লিষ্ট আদালতের নিকট জমা দেয়ার তারিখ ২৩ বার পিছানো হয়েছে। ফলে উক্ত হত্যা ঘটনার পক্ষপাতহীন ও যথাযথ তদন্ত পুর্বক অপরাধীদের দ্রুত গ্রেফতার করত ন্যায় বিচার প্রাপ্তিতে সংশয় দেখা দিয়েছে।


আপনার দ্রুত ও কার্যকর হস্তক্ষেপে মৌলবাদী জঙ্গি গোষ্টির হাতে সমকামী অধিকারকর্মী জুলহাজ মান্নান ও মাহবুব তনয় নির্মভাবে নিহত হওয়ার ঘটনা পক্ষপাতহীন তদন্ত ও ন্যায়বিচার থেকে বঞ্চিত হওয়ার আশংকা দূরীভূত হবে বলেই আমাদের বিশ্বাস।


এমতাবস্থায়, বাংলাদেশ ইন্সটিটিউট অব হিউম্যান রাইটস (বিআইএইচআর), জাস্টিসমেকার্স বাংলাদেশ এবং বৈচিত্র্য.বাংলা মানবাধিকার সংরক্ষণ, উয়ন্নয়ন ও প্রতিষ্টাকল্পে সংশ্লিষ্ট বিষয়টির ওপর জরুরীভাবে আপনার ব্যক্তিগত হস্তক্ষেপ কামনা করছে।


বাংলাদেশ ইন্সটিটিউট অব হিউম্যান রাইটস (বিআইএইচআর), জাস্টিসমেকার্স বাংলাদেশ এবং বৈচিত্র্য.বাংলা আপনার সার্বিক সাফল্য কামনা করছে।




গভীর আন্তরিকতার সাথে-




অ্যাডভোকেট শাহানুর ইসলাম সৈকত
মহাসচিব
বাংলাদেশ ইন্সটিটিউট অব হিউম্যান রাইটস (বিআইএইচআর)/ জাস্টিসমেকার্স বাংলাদেশ
প্রশাসক, বৈচিত্র্য.বাংলা
২৭ বিজয়নগর, ঢাকা-১০০০
মোবাইলঃ ০১৭৩০৩০৮০৮০
ইমেইলঃ saikotbihr@gmail.com, bihr.bd@gmail.com, justicemakersbd@gmail.com
ব্লগ: www.shahanur.blogspot.com, www.bihrbd.blogspot.com
ওয়েবঃ বৈচিত্র্য.বাংলা
সদয় অবগতির জন্য প্রেরিত হলঃ
১। জনাব শেখ হাসিনা
মাননীয় প্রধানমন্ত্রী
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রধানমন্ত্রীর কার্যালয়
তেজগাঁও, ঢাকা, বাংলাদেশ।
ইমেইল: pm@pmo.gov.bd, ps1topm@pmo.gov.bd, psecy@pmo.gov.bd


২। জনাব বিচারপতি মাহমুদ হোসেন
মাননীয় প্রধান বিচারপতি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ
প্রধান বিচারপতির কার্যালয়
সুপ্রীম কোর্ট অব বাংলাদেশ
ঢাকা, বাংলাদেশ।
ইমেইলঃ chief@bdcom.com or supremec@bdcom.com


৩। জনাব আনিসুল হক
মাননীয় মন্ত্রী
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বাংলাদেশ সচিবালয়
ঢাকা, বাংলাদেশ।
ইমেইল:info@minlaw.gov.bd
৪। জনাব আসাদুজ্জামান খান
মাননীয় মন্ত্রী
স্বরাষ্ট্র মন্ত্রনালয়
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বাংলাদেশ সচিবালয়
ঢাকা, বাংলাদেশ।
ইমেইল:minister@mha.gov.bd


৫। জনাব কাজী রিয়াজুল হক
চেয়ারম্যান
জাতীয় মানবাধিকার কমিশন
বিটিএমসি ভবন, কাওরানবাজার
ঢাকা, বাংলাদেশ।
ইমেইলঃ info@nhrc.org.bd


৬। জনাব মোঃ জাবেদ পাটোয়ারী
মহা পুলিশ পরিদর্শক
বাংলাদেশ পুলিশ
পুলিশ সদর দপ্তর
ফুলবাড়িয়া
ঢাকা, বাংলাদেশ।
ইমেইলঃ ig@police.gov.bd




সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ।!






জরুরী আবেদন বিভাগ
বাংলাদেশ ইন্সটিটিউট অব হিউম্যান রাইটস (বিআইএইচআর)
জাস্টিসমেকার্স বাংলাদেশ এবং বৈচিত্র.কম
২৭ বিজয়নগর, ঢাকা-১০০০
ইমেইলঃ saikotbihr@gmail.com, bihr.bd@gmail.com, justicemakersbd@gmail.com

ব্লগ: www.shahanur.blogspot.com, www.bihrbd.blogspot.com, ওয়েবঃ বৈচিত্র্য.বাংলা

Sunday, April 1, 2018

বাংলাদেশী মানবাধিকারকর্মী, আইনজীবী ও ব্লগার অ্যাডভোকেট শাহানূর ইসলামের বিরুদ্ধে চলমান আইনী নির্যাতন বন্ধ কর


বাংলাদেশ ইন্সটিটিউট অব হিউম্যান রাইটস (বিআইএইচআর), লইয়ার্স ফর লইয়ার্স বাংলাদেশ এবং জাস্টিসমেকার্স বাংলাদেশ যৌথভাবে যৌন প্রবৃত্তিগত সংখ্যালঘু/সমকামী ব্যক্তিদের সাংবিধানিক স্বীকৃতির দাবীর আন্দোলন সহ মানবাধিকারের চরম লংঘনের বিরুদ্ধে বলিষ্ট ভুমিকা রাখার কারণে মানবাধিকারকর্মী, আইনজীবী ও ব্লগার অ্যাডভোকেট শাহানূর ইসলামের বিরুদ্ধে চলমান আইনী নির্যাতন ও পুলিশই হয়রানী বন্ধ করে তার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও নির্যাতনকারীদের বিরুদ্ধে যথাযথ তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আপনার জরুরী ও কার্যকর হস্তক্ষেপ কামনা করছে।



নির্যাতিতের নাম ও পরিচয়:

শাহানূর ইসলাম সৈকত (দুলাল)
মহাসচিব, বাংলাদেশ ইনস্টিটিউট অব হিউম্যান রাইটস
সদস্য, জেলা বার এ্যাসোসিয়েশন, ঢাকা ও নওগাঁ।

নির্যাতনকারীর নাম ও পরিচয়:
(১) মোঃ জহুরুল ইসলাম, সদস্য, জেলা পরিষদ, নওগাঁ
(২) এস এম জোবায়ের হোসেন, উপ-পুলিশ পরিদর্শক, বদলগাছি থানা, নওগাঁ
(৩) মোঃ মাহবুবুর রহমান, সহাকারী উপ-পুলিশ পরিদর্শক, বদলগাছি থানা, নওগাঁ

জিডি নাম্বার ও তারিখ: বদলগাছি থানার জিডি # ৮৮৬, ২৩ ডিসেম্বর ২০১৭ ইং
মামলা নাম্বার, তারিখ ও ধারা: বদলগাছি থানার এনএফআইআর প্রসিকিউশন# ০১, ২৯ জানুয়ারী ২০১৮ ইং, দন্ডবিধির ৪২৭ ও ৫০৬ ধারা

গ্রেফতারী পরোয়ানা ইস্যুর তারিখ: ১৪ ফেব্রুয়ারী ২০১৮ ইং

ঘটনার সংক্ষিপ্ত বিবরণ:
নওগাঁ জেলা পরিষদ সদস্য মোঃ জহুরুল ইসলাম গত ২৩ ডিসেম্বর ২০১৭ ইং তারিখে নওগাঁ জেলার বদলগাছি থানা বরাবর ষড়যন্ত্রমূলকভাবে এই মর্মে একটি মিথ্যা অভিযোগ দায়ের করে যে শাহানূর ইসলাম এবং তার পরিবারের অন্যান্য দুইজন সদস্য গত ২১ ডিসেম্বর ২০১৭ ইং তারিখ সকাল আনুমানিক ৬:০০ ঘটিকার সময় জহুরুল ইসলাম এর সম্পত্তিতে উপস্থিত হয়ে আনুমানিক ৫০০০/- (পাঁচ হাজার) টাকার ফসল নষ্ট করে এবং তাকে প্রকাশ্যে খুন যখমের হুমকি প্রদান করে।

অতঃপর, বদলগাছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অভিযোগটি জিডি হিসেবে নথিভুক্ত করে উক্ত থানার উপ-পুলিশ পরিদর্শক এস এম জোবায়ের হোসেনকে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করে। তৎপর, গত ২ জানুয়ারী ২০১৮ ইং তারিখে তদন্তকারী কর্মকর্তা জিডিটি তদন্তের জন্য অনুমতির জন্য সংশ্লিষ্ট আদালতে আবেদন করে এবং তদন্তের অনুমতি প্রাপ্ত হয়ে অভিযোগকারীর সাথে পরস্পর যোগসাজসে ক্ষমতার অপব্যবহার ও দূর্নীতি করে কোন প্রকার তদন্ত না করে উপরোক্ত অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে মর্মে দন্ডবিধির ৪২৭ ও ৫০৬ ধারায় শাহানূর ইসলাম ও তার পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে গত ২৯ জানুয়ারী ২০১৮ ইং তারিখে বদলগাছি থানার ননএফআইআর প্রসিকিউশন নং ০১ নথিভুক্ত করে এবং সংশ্লিষ্ট আদালতে প্রেরণ করে।

পরবর্তীতে ৪ ফেব্রুয়ারী ২০১৮ ইং তারিখে বিজ্ঞ আদালত ননএফআইআর প্রসিকিউশন প্রতিবেদনটি আমলে গ্রহণ করে শাহানূর ইসলাম ও তার প্রতিবারের দুই সদস্যের বিরুদ্ধে গত ১৪ ফেব্রুয়ারী ২০১৮ ইং তারিখে সংশ্লিষ্ট আদালতে উপস্থিত হওয়ার জন্য সমন জারী করে এবং বদলগাছি থানা কর্তৃপক্ষকে উক্ত সমন যথাযথভাবে জারী করার আদেশ প্রদান করে।

পরবর্তীতে বদলগাছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উক্ত থানার সহাকারী উপ-পুলিশ পরিদর্শক মোঃ মাহবুবুর রহমানকে সমন জারীর দায়িত্ত্ব প্রদান করলে তিনি অভিযোগকারী ও তদন্তকারী কর্মকর্তার সাথে পরস্পর যোগ সাজসে ক্ষমতার অপব্যবহার ও দূর্ণীতির মাধ্যমে গত ১২ ফেব্রুয়ারী ২০১৮ ইং তারিখে স্বাক্ষর জাল করে মিথ্যাভাবে শাহানূর ইসলাম ও তার পরিবারের দুই সদস্যের নামে সমন জারী দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করে।

উল্লেখিত জাল স্বাক্ষরযুক্ত সমন জারী দেখানোর ফলে বিজ্ঞ আদালত গত ১৪ ফেব্রুয়ারি ২০১৮ ইং তারিখে শাহানূর ইসলাম ও তার পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করে এবং উক্ত গ্রেফতারী পরোয়ানামূলে গত ২০ ফেব্রুয়ারী ২০১৮ ইং তারিখে শাহানূর ইসলামের পরিবারের এক সদস্যকে বদলগাছি থানা পুলিশ গ্রেফতার করে সংশ্লিষ্ট আদালতে প্রেরণ করে।

পরবর্তীতে ২১ ফেব্রূয়ারী ২০১৮ ইং তারিখে শাহানূর ইসলাম ও তার পরিবারের সদস্যরা সংশ্লিষ্ট আদালত থেকে জামিন প্রাপ্ত হন।

এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, অভিযোগে বর্ণিত ঘটনার তারিখ ও সময়ে শাহানূর ইসলাম আন্তর্জাতিক শরনার্থী আইন বিষয়ক একটি প্রশিক্ষণে অংশ গ্রহণ ও ব্যক্তিগত কাজে ইতালী, মোনাকো ও ফ্রান্স ভ্রমন শেষে সংযুক্ত আরব আমিরাত এর দুবাই আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ঢাকা ফেরার উদ্দেশ্যে এমিরেটস এয়ারলাইন্স এর ইকে ০৫৮২ নং ফ্লাইটে অবস্থান করছিলেন।

সুপারিশঃ
বাংলাদেশ ইন্সটিটিউট অব হিউম্যান রাইটস, লইয়ার্স ফর লইয়ার্স বাংলাদেশ এবং জাস্টিসমেকার্স বাংলাদেশ নির্যাতিত মানবাধিকারকর্মী, আইনজীবী ও ব্লগার অ্যাডভোকেট শাহানূর ইসলামের বিরুদ্ধে চলমান আইনী নির্যাতন ও পুলিশই হয়রানীর বিষয়ে ভীষনভাবে উদ্বিগ্ন এবং অবিলম্বে তার বিরুদ্ধে চলমান আইনী নির্যাতন ও পুলিশই হয়রানী বন্ধ করাসহ তার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং মিথ্যা মামলা দায়েরকারী নির্যাতনকারীদের বিরুদ্ধে যথাযথ তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোড় দাবী জানাচ্ছে।

অনুগ্রহপূর্বক, বিষয়টির গুরুত্ব অনুধাবন করে নির্যাতিত মানবাধিকারকর্মী, আইনজীবী ও ব্লগার অ্যাডভোকেট শাহানূর ইসলামের বিরুদ্ধে চলমান আইনী নির্যাতন ও পুলিশই হয়রানী অবিলম্বে বন্ধ করা সহ তার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং মিথ্যা মামলা দায়েরকারী নির্যাতনকারীদের বিরুদ্ধে যথাযথ তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে নিম্নলিখিত ব্যক্তি বর্গের নিকট আবেদন প্রেরণ করুন।

১। জনাব মোঃ আব্দুল হামিদ
মহামান্য রাষ্ট্রপতি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ
রাষ্ট্রপতির কার্যালয়
বঙ্গভবন, ঢাকা, বাংলাদেশ
ইমেইলঃ president@bangabhaban.gov.bd


২। জনাব শেখ হাসিনা
মাননীয় প্রধানমন্ত্রী
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রধানমন্ত্রীর কার্যালয়
তেজগাঁও, ঢাকা, বাংলাদেশ
ইমেইলঃ pm@pmo.gov.bd অথবা ps1topm@pmo.gov.bd অথবা psecy@pmo.gov.bd

৩। জনাব বিচারপতি মাহমুদ হোসেন
মাননীয় প্রধান বিচারপতি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ
প্রধান বিচারপতির কার্যালয়
সুপ্রীম কোর্ট অব বাংলাদেশ
ঢাকা, বাংলাদেশ
ইমেইলঃ chief@bdcom.com অথবা supremec@bdcom.com

৪। জনাব আনিসুল হক
মাননীয় মন্ত্রী
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বাংলাদেশ সচিবালয়
ঢাকা, বাংলাদেশ
ইমেইলঃ info@minlaw.gov.bd

৫। জনাব আসাদুজ্জামান খান
মাননীয় মন্ত্রী
স্বরাষ্ট্র মন্ত্রনালয়
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বাংলাদেশ সচিবালয়
ঢাকা, বাংলাদেশ
ইমেইলঃ minister@mha.gov.bd

৬। জনাব কাজী রিয়াজুল হক
চেয়ারম্যান
জাতীয় মানবাধিকার কমিশন
বিটিএমসি ভবন, কাওরানবাজার
ঢাকা, বাংলাদেশ
ইমেইলঃ info@nhrc.org.bd

৭। জনাব মোঃ জাবেদ পাটোয়ারী
মহা পুলিশ পরিদর্শক
বাংলাদেশ পুলিশ
পুলিশ সদর দপ্তর
ফুলবাড়িয়া
ঢাকা, বাংলাদেশ
ইমেইলঃ ig@police.gov.bd