বিশ্ব মৃর্ত্যুদণ্ড বিলোপ দিবস ২০২২ উপলক্ষে বাংলাদেশে প্রচলিত আইনে মৃর্ত্যুদণ্ডের বিধান সম্বলিত সকল ধারা বিলোপের আহবান জানিয়েছেন মানবাধিকার প্রতিষ্ঠান বাংলাদেশ ইন্সটিটিউট অব হিউম্যান রাইটস (বি আই এইচ আর) এবং জাস্টিসমেকার্স বাংলাদেশ। আজ ১০ অক্টোবর ২০২২ খ্রীষ্টাব্দ তারিখে বি আই এইচ আর এবং জাস্টিসমেকার্স বাংলাদেশ উক্ত দাবী জানান।
জাস্টিসমেকার্স বাংলাদেশ এবং বি আই এইচ আর
এর মহাসচিব প্রখ্যাত মানবাধিকার আইনজীবী অ্যাডভোকেট শাহানূর ইসলাম সৈকত মৃর্ত্যুদণ্ডের মত নিষ্ঠুর,অমানবিক ও
অবমাননাকর শাস্তি প্রদান হতে বিরত থেকে গুরুত্বর অপরাধের ক্ষেত্রে
যাবজ্জীবন শাস্তি প্রদানের আহবান জানিয়েছে।




