সম্প্রতি টাঙ্গাইল শহরে দু’জন সমকামী লেসবিয়ান কিশোরীকে কাজী অফিস হতে পুলিশ সদস্যের নিকট হস্তান্তরের ঘটনায় মানবাধিকার প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব হিউম্যান রাইটস (বিআইএইচআর) এবং জাস্টিসমেকার্স বাংলাদেশের গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
বিআইএইচআর এবং জাস্টিসমেকার্স বাংলাদেশ টাঙ্গাইল শহরে দু’জন যৌন সংখ্যালঘু সমকামী লেসবিয়ান কিশোরীকে যাদের
ভয়ে এবং প্ররোচনায় কাজী অফিস হতে স্থানীয় থানায় সোপর্দ করা হয়েছে সেসকল অভিযুক্ত অপরাধীকে দ্রুত চিহ্নিতপূর্বক গ্রেফতার করে নিরপেক্ষ
ও স্বচ্ছ তদন্ত ও বিচার করে দায়ীদের
দৃষ্ঠান্তমূলক শাস্তি প্রদানের জোড় দাবী জানিয়েছে।
দৈনিক কালবেলা প্রতিকার অনলাইনে ভার্ষনে গত ২৭শে সেপ্টেম্বর প্রকাশিত খবর আনুযায়ী জানা যায় যে, টাঙ্গাইলে কাজী অফিসে বিয়ে করতে এসে পুলিশ হেফাজতে গিয়েছেন দুই নারী। ২৭শে সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে বটতলা কাজী অফিসে এক নারী আরেক নারীকে বিয়ে করতে এলে বিষয়টি সদর থানা পুলিশকে অবহিত করেন কাজী।



