A Human Rights Organization for Ensuring Justice, Rehabilitation and Development
Friday, April 15, 2022
প্রেস বিজ্ঞপ্তি : মেহেরপূরে যৌন সংখ্যালঘু হিজরাকে নির্যাতন ঘটনায় মানবাধিকার প্রতিষ্ঠান বিআইএইচআর এবং জাস্টিসমেকার্স বাংলাদেশ উদ্বিগ্ন।
Wednesday, March 23, 2022
প্রেস বিজ্ঞপ্তি : যৌনপ্রবৃত্তিগত সংখ্যালঘু সমকামী লেসবিয়ান কিশোরীর পরিচয় সংবাদ মাধ্যমে প্রকাশ করায় বিআইএইচআর এবং জাস্টিসমেকার্স বাংলাদেশ গভীরভাবে উদ্বিগ্ন।
সমকামী ভালবাসার টানে নোয়াখালীর এক কিশোরী তার প্রেমিকার সহিত টাংগাইলে মিলিত হওয়ার ঘটনায় সংবাদ মাধ্যমে যৌনপ্রবৃত্তিগত সংখ্যালঘু লেসবিয়ান কিশোরীদ্বয়ের পরিচয় প্রকাশ করায় মানবাধিকার প্রতিষ্ঠান বাংলাদেশ ইন্সটিটিউট অব হিউম্যান রাইটস (বি আই এইচ আর) এবং জাস্টিসমেকার্স বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
একই সাথে যৌনসংখ্যালঘু সমকামী লেসবিয়ান কিশোরীদ্বয়ের ভালবাসার
প্রতি সম্মান জানিয়ে তাদের যথাযথ নিরাপত্তা প্রদানের দাবী জানিয়েছে বিআইএইচআর এবং
জাস্টিসমেকার্স বাংলাদেশ।
বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর আনুযায়ী জানা যায় যে, ফেসবুকের মাধ্যমে দুই কিশোরীর মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। দুই বছর ধরে চলে এই প্রেম। প্রেমের টানে দূরপথ পেরিয়ে আবারো একত্র হয়েছে এই দুই কিশোরী। গত ২১ মার্চ ২০২২ (সোমবার) টাঙ্গাইলের বাসাইল উপজেলায় এ ঘটনা ঘটে। প্রেমের টানে নোয়াখালী সদর উপজেলার এক কিশোরী মেয়ে টাঙ্গাইলের বাসাইল উপজেলার নবম শ্রেণিতে পড়ুয়া আর এক কিশোরী মেয়ের কাছে ছুটে আসে।
JOINT STATEMENT: BIHR and JusticeMakers Bangladesh are deeply concerned over media exposure of the identity of homosexual lesbian girls.
Monday, March 14, 2022
মানবাধিকার ও জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তর্জাতিক সেমিনারে যোগদানের উদ্দেশ্যে মানবাধিকার আইনজীবী শাহানূর ইসলামের লুক্সেমবার্গ গমন।
লুক্সেমবার্গ পররাষ্ট্র ও ইউরোপিয়ান বিষয়ক মন্ত্রণালয়ের আমন্ত্রনে মানবাধিকার ও জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তর্জাতিক সেমিনারে যোগদানের উদ্দেশ্যে মানবাধিকার আইনজীবী অ্যাডভোকেট শাহানূর ইসলাম আজ লুক্সেমবার্গ গমন করেন।
এশিয়া ইউরোপ ফাউণ্ডেশন, সিঙ্গাপুর, সুইডিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মনোনীত রাউল ওয়ালেংবার্গ ইন্সটিউট, সুইডেন,পররাষ্ট্র ও ইউরোপ বিষয়ক মন্ত্রণালয়, ফ্রান্স, পররাষ্ট্র বিষয়ক বিভাগ, ফিলিপাইন, পররাষ্ট্র বিষয়ক বিভাগ, সুইজারল্যান্ড এবং পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়, চীন এর সহযোগীতায় সেমিনারটি আয়োজন করছে লুক্সেমবার্গ পররাষ্ট্র ইউরোপ বিষয়ক মন্ত্রণালয়।
Monday, January 10, 2022
প্রেস বিজ্ঞপ্তি : যশোরে যৌন সংখ্যালঘু সমকামী হিজরা ব্যাক্তিকে হত্যার ঘটনায় মানবাধিকার প্রতিষ্ঠান বিআইএইচআর এবং জাস্টিসমেকার্স বাংলাদেশ উদ্বিগ্ন।
যশোরে যৌন সংখ্যালঘু সমকামী হিজরা সম্প্রদায়ের এক ব্যক্তিকে হত্যার ঘটনায় মানবাধিকার প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব হিউম্যান রাইটস (বিআইএইচআর) এবং জাস্টিসমেকার্স বাংলাদেশের গভীর উদ্বেগ প্রকাশ করেছে।



