Wednesday, March 21, 2012

ঘুষ গ্রহন , থানা হাজতে নির্যাতন এবং নির্যাতন পরবর্তী অবহেলায় মৃত্যুর অভিযোগে ৯ কারা ও পুলিশ সদস্যের বিরুদ্ধে নওগাঁ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের ।

 

গ্রেফতারী ও বাড়ীর মালামাল ক্রোক পরোয়ানাভুক্ত এক আসামীকে গ্রেফতার ও তার বাড়ীর মালামাল ক্রোক না করার শর্তে নওগাঁ জেলার বদলগাছী থানা কর্তৃক নিয়মিত ঘুষ গ্রহন, পরবর্তীতে উর্ধতন কর্তৃপক্ষের চাপের মুখে গ্রেফতার করতঃ থানায় নিয়ে আসামীকে অমানবিক ও বর্বোরচিত নির্যাতন এবং নির্যাতন পরবর্তী মুমূর্ষু রোগীর পায়ে ডান্ডা বেরী, হাতে হ্যান্ড কাফ ও মাজায় মোটা রশি দিয়ে বেঁধে রেখে অবহেলায় মৃত্যুর অভিযোগে মানবাধিকার প্রতিষ্ঠান জাস্টিসমেকার্স বাংলাদেশ এর সহযোগীতায় মৃত ভিক্টিমের স্ত্রী মোছাঃ আফরোজা খাতুন নওগাঁ জেলা কারাগারের সুপারিনটেডেন্ট মোঃ আনোয়ারুজ্জামানজেলার মোঃ ফারুক আহমেদবদলগাছী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহফুজুল হক  বর্তমান সেকেন্ড অফিসার এস আই রফিকুল ইসলামসহ ৯ জনের বিরুদ্ধে আজ ২১মার্চ২০১২ ইং তারিখ রোজ বুধবার নওগাঁ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট  আমলী আদালত-০৫ এ বাংলাদেশ দন্ড বিধির ১৬১/১৬৪/৩২৩/৩২৪/৩০৪ (ক)/৩৪/৫০৬ ধারায় সি আর ৩৪ (বদল)/২০১২ মামলা দায়ের করে।

মামলার অভিযোগে প্রকাশ, ঢাকা মহানগরীর শাহবাগ থানায় দায়েরকৃত একটি প্রতারনা মামলায় গ্রেফতার ও বাড়ীর মালামাল ক্রোক না করার শর্তে নওগাঁ জেলার বদলগাছী থানার এ এস আই রবিউল ইসলাম, সেকেন্ড অফিসার এস আই মোঃ রফিকুল ইললাম, এস আই তৌহিদুল আলম, এস আই কারিবুল হাসান, সিপাহী আব্দুর রাজ্জাকসহ অপরিচিত বেশ কয়েকজন পুলিশ সদস্য ভিক্টিম আব্দুল বারিক দুলু ও তার স্ত্রী মোছাম্মৎ আফরোজা বেগমের নিকট থেকে নিয়মিত ঘুষ গ্রহন করেন। অবশেষে, গত ১৬ ডিসেম্বর ২০১১ ইং তারিখে এ এস আই রবিউল ইসলাম ভিক্টিমকে গ্রেফতার ও বাড়ীর মালামাল ক্রোক না করার শর্তে অত্র মামলার বাদীনি মোছাম্মৎ আফরোজা খাতুনের নিকট থেকে ২০,০০০/-টাকা ঘুষ দাবী করলে গত ১৮ ডিসেম্বর ২০১১ ইং তারিখে বদল্গাছী থানাধীন মিঠাপুর ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ আব্দুল জলিলের মাধ্যমে বাদীনি ৫,০০০/- টাকা ঘুষ প্রদান করেন এবং পরবর্তী ২ মাস ভিক্টিমকে গ্রেফতার বা বাড়ীর মালামাল ক্রোক না করার শর্তে আসামী আরও ৫০,০০০/-টাকা ঘুষ দাবী করলে বাদীনি গত ২৮ /১২/১১ ইং তারিখে ২০,০০০/- ঘুষ প্রদানের কথা স্বীকার করেন।

ইতমধ্যে উর্ধতন কর্তৃপক্ষের চাপে গত ২০/১২/১১ ইং তারিখ আনুমানিক সকাল ১১.০০ ঘটিকার সময় পুলিশ ভিক্টিম আব্দুল বারী দুলুকে গ্রেফতার করে বদলগাছী থানায় নিয়ে থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফাহফুজুল হক, বর্তমান সেকেন্ড অফিসার এস আই রফিকুল ইসলাম, এস আই তৌহিদুল আলম, এস আই কারিবুল হাসান ও সিপাহী আব্দুর রাজ্জাকসহ বেশ কয়েকজন অজ্ঞাতনামা পুলিশ সদস্য রাতভর ইলেক্ট্রিক শক, লাথি, ঘুসি, লাঠি দিয়ে পায়ের পাতায় পেটানোসহ পা দিয়ে পাড়ায়ে ভিক্টিমকে নির্যাতন করে। এক পর্যায়ে ভিক্টিম গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে শুধু খাবার স্যালাইন খাওয়ায়ে হাজতখানার মেঝেতে ফেলে রাখে। পরদিন ২১/১২/২০১ ইং তারিখ সকালে মোবাইল ফোনে বাদীনি ভিক্টিমের অসুস্থাতার খবর পেয়ে থানায় উপস্থিত হলে আসামী এস আই কারিবুল হাসান তাকে থানার এক পার্শে ডেকে নিয়ে ভিক্টিমের চিকিত্সার জন্য ২০,০০০/- টাকা ঘুষ দাবী করেন। ভিক্টিম ঐ সময় তা প্রদানে অপারগ হওয়ায় দুজন সিপাহী ভিক্টিমকে পাঁজা কোলে করে প্রিজনভ্যানে তুলে বদগাছি থানা স্বাস্থ্য কমপ্লেক্সে বহিঃবিভাগে চিকিত্সা শেষে নওগাঁ জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কোর্ট হাজতে ফেলে রাখে। পরর্বর্তীতে কোর্ট পুলিশ পাঁজা কোলে করে ভিক্টিমকে সংশ্লিষ্ট আদালতে উপস্থিত করলে বিজ্ঞ আদালত ভিক্টিমকে উন্নত চিকিত্সার মৌখিক নির্দেশসহ তাকে নওগাঁ জেলা কারাগারে প্রেরন করেন।

নওগাঁ জেলা কারাগার কর্তৃপক্ষ বিজ্ঞ আদালতের নির্দেশ অমান্য করে ভিক্টিমের উন্নত চিকিত্সা প্রদানের কোন ব্যবস্থা না করে কারা হাসপাতালে ভর্তি করেন এবং ২১/১২/১ ইং তারিখ দিবাগত রাতে ভিক্টিমের শারীরিক অবস্থা চরম অবনতি ঘটলে তাকে কারা ফার্মাসিস্ট চিকিত্সা প্রদান করেন। কিন্তু তাতে ভিক্টিমের শারীরিক অবস্থার কোন উন্নতি না হলেও জেল কর্তৃপক্ষ সেদিন রাতে ভিক্টিমকে কারাগারের বাইরে অন্য কোথাও উন্নত চিকিত্সার ব্যবস্থা না করে পরদিন ২২/১২/১১ ইং তারিখ সকালে মুমূষু রোগীকে পায়ে ডান্ডা বেরী, হাতে হ্যান্ড কাফ ও মাজায় মোটা রশি বেঁধে নওগাঁ সদর হাসপতালে ভর্তি করেন। সেখানে চরম অস্বাস্থ্যকর পরিবেশে অচেতন ভিক্টিম তার পোশাকে প্রসাব-পায়খানা করলেও তা পরিস্কারের জন্য পাহাড়ারত জেল পুলিশের নিকট অনুনয় বিনয় করলেও বাদীনিকে তা করতে দেওয়া হয় নি। অবশেষে ২২/১২/১ ইং তারিখ আনুমানিক সন্ধ্যা ৭.১৫ মিনিটের সময় অসুস্থ ভিক্টিম পায়ে ডান্ডা বেরী, হাতে হ্যান্ড কাফ ও মাজায় মোটা রশি বাঁধা অবস্থায় চিকত্সা অবহেলায় মৃত্যু বরণ করেন।

ঘটনাটি মানবাধিকারের চরম লংঘন এবং ঘটনা সম্পর্কে পত্রিকায় খবর প্রকাশিত হলে মানবাধিকার প্রতিষ্ঠান জাস্টিসমেকার্স বাংলাদেশ এর প্রতিষ্টাতা মহাসচিব এডভোকেট শাহানুর ইসলাম এর নেতৃত্বে ৩ সদস্য বিশিষ্ট্য একটি তথ্যানুসন্ধান দল বিষয়টি সম্পর্কে সরেজমিনে তথ্যানুসন্ধন করেন। এসময় ঘটনা সম্পর্কে অভিযুক্তদে বক্তব্য গ্রহনকালে বদলগাছী থানার সেকেন্ড অফিসার এস আই মোঃ রফিকুল ইসলাম ভিক্টিম ও বাদিনির নিকট থেকে ঘুষ গ্রহনের বিষয়টি অকপটে স্বীকার করে আসামীর নিকট থেকে চা, বিড়ি, সিগারেট ও মোটর সাইকেলের জালানী তেল ক্রয়ের জন্য টাকা নিলে দোষের কিছু নেই বলে প্রকাশ করেন এবং বর্নিত ঘটনা নিয়ে ভবিষ্যতে আর বাড়াবাড়ি না করার জন্য এডভোকেট শাহানুর ইসলামকে হুমকি প্রদান করেন।

বাদীনি মোছাম্মৎ আফরোজা বেগম একজন মহিলা, নিতান্ত গড়ীব, অসহায় ও অস্বচ্ছল হওয়ায় ঢাকা মহানগরীর কাকরাইলস্থ  মানবাধিকার প্রতিষ্ঠান জাস্টিসমেকার্স বাংলাদেশ এর সার্বিক সহায়তার বাদীনি আজ অত্র মামলাটি দায়ের করেন

নওগাঁ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালত-০৫ এর বিজ্ঞ হাকিম আবু বাছেদ মোঃ বুলু মিয়া বাদীনির বক্তব্য রেকর্ড করে ভিক্টিমের  মৃত্যু সংক্রান্তে অতীতে কোন ইউ ডি মামা দায়ের হয়েছে কিনা সে বিষয়ে প্রতিবেদন প্রেরনের জন্য নওগাঁ সদর থানাকে আদেশ প্রদান করেন। একই সাথে আগামী ১৩ মে ২০১২ ইং তারিখে অত্র মামলার পরবর্তী তারিখ ধার্য করেন।

বাদী পক্ষে মামলা পরিচালনা করবেন জাস্টিসমেকার্স বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা মহাসচিব এডভোকেট শাহানুর ইসলাম ও নওগাঁ বারের সদস্য মোঃ আশিক আল ইমরান হিল্লোল এবং মামলা দায়েরে সার্বিক সহযোগীতা করেন জাস্টিসমেকার্স বাংলাদেশ এর উপদেষ্ঠা মোহাম্মদ জাহাংগীর আলম 

Thursday, March 15, 2012

REPORT of GHRD: Protecting Minority Rights in South Asia

Mr Shahanur Islam, Founding Secretary General of JusticeMakers Bangladesh

Mr Shahanur Islam, a Bangladeshi human rights defender and founder of the newly established organisation JusticeMakers Bangladesh, discussed the situation for ethnic and sexual minorities in Bangladesh – two minority groups particularly vulnerable to human rights violations and discrimination in the country.

Mr Islam began by explaining the human rights situation for the over 3 million ethnic minority people living in Bangladesh, particularly the lack of constitutional recognition of their indigenous status and rights to their land. Disputes over land make ethnic minorities targets of aggression, violence and eviction, resulting in their marginalization and discrimination, widespread violence, rapes, killings and sexual assault.


Mr Islam then went on to discuss the situation for Lesbian, Gay, Bisexual and Transgender (LGBT) people in Bangladesh, stating that they face discrimination in all areas of society and often become targets of sexual crimes, torture, harassment and violence, in both the public and private spheres. Mr Islam discussed societal discrimination of LGBT people, stating they are stigmatized and deprived of their rights ‐ exemplified by the criminalisation of homosexual acts in Bangladesh.

Finally, he talked about the situation for human rights activists defending ethnic and sexual minorities, referring to his personal situation and the threats he has received during the course of his work. Mr Islam finished by urging the EU to take initiative to ensure protection of human rights defenders through intergovernmental dialogue and direct support. He underlined a number of recommendations for the government of Bangladesh, which he asked those in the room to support and encourage by any means possible, beginning with the full implementation of the 1997 Chittagong Hill Tracts (CHT) Peace Accord, restoring the indigenous population’s rights to their land, ratification of the UN declaration of the rights to indigenous people and ILO Convention – including sections 107 and 169 (referring to the rights of indigenous peoples), and finally, the decriminalisation of homosexual acts.
Human rights of LGBT persons are not recognised in Bangladesh. They are abused, discriminated, arrested,
tortured and killed simply because of who they are, or who they are perceived to be.
Shahanur Islam

Saturday, March 10, 2012

JusticeMakers Bangladesh & Manab Unnayan Kendra celebrates the International Women Day 2012

 JusticeMakers Bangladesh & Manab Unnayan Kendra jointly celebrates the International Women Day 2012 under the theme of Connecting Girl: Inspiring Future.  As the part of celebration of this day it has organized a Human Chain followed by the Rally at in Meherpur district, the southern region of Bangladesh to raise more awareness about rights and opportunity for the women & girl to show support to those women & girl who are often victimized in violence in Bangladeshi society.


The Human Chain took place in front of the Shahid Smsujjaha Pak at Meherpur district town around at 9.00 am with participation of more than five hundred peoples of different ethnic, religious, race, profession, sex, institution, age including women victim of domestic violence, member of ethnic, sexual & religious minority group as well as people from socially marginalized dalit group. Then the rally moved forward to district ShilpaKola Academy square passing most of the main road of the said district town.


By doing this much attention was given to the cause and our banner was seen by more than twenty thousands of people passing by. In addition to this many photographers and other electronic and print media journalists were exposed to our event. After the group got big enough the rally marched down the street stopped at district ShilpaKola Academy square, where again the human chain took place around at 9.40.am to 9.50 am


Later, a discussion meeting was held at district ShilpaKola Academy auditorium in Meherpur from 10.00 am to 12.45 pm where Mrs. Nazma Yeasmin, district officer of women and children affairs was present as chief guest. The meeting was presided over by Mr. Asaduzzaman Selim, chief executive officer of Manab Unnayan Kendra. Moreover, Prof. Saidur Rahman of Gangni Degree College, Meherpur and Mr. Abdul Hannan, chairman of Trinomul Unnoyan Jot of Meherpur were also present at the meeting as special guest. All of them delivered the speech mentioning 8 March, 2012 is international women day, sanctioned by the United Nation to raise even more awareness about our cause and bring the message to the people of the Meherpur. Finally, the meeting was ended up swearing to work effectively to stop all kind of discrimination, harassment and violation against women.


Overall the program implemented by JusticeMakers Bangladesh and Manab Unnayan Kendra was a huge success, many media was present, and most importantly the people were present. By having events like this we continue to raise awareness about the rights of people and challenge the norms of society to make it a more fair and just place for all.

Thursday, March 1, 2012

URGENT APPEAL: Paris Bar Association is Strongly Concerned regarding Threats against Bangladeshi Human Rights Lawyer Shahanur Islam

 Dear Prime Minister,

The Paris Bar representing more than 24000 members would like to share its strong concern in relation to death threats recieved by thieir colleaguge Shahanur Islam these last month. Shahanur Islam is the executive director of Bangladesh Institute of Human Rights (BIHR), Country observer-Bangladesh for Global Human Rights Defence (GHRD), Founder Secretary General of JusticeMakers Bangladesh and also member of Dhaka Bar association and Bangladesh Bar council. Mr. Islam has accomplished extensive human rights work.


Saturday, February 25, 2012

আর্জেন্ট আপীলঃ পুলিশের গুলিতে দুইজন যুবক আহত হইওয়া ঘটনাটি যথাযথ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হক

 বরাবর,

চেয়ারম্যান
জাতীয় মানবাধিকার কমিশন
গুলফেঁশা প্লাজা, ৮,শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক
মগবাজার, ঢাকা-১২১৭

মহোদয়,
মানবাধিকার প্রতিষ্ঠান জাষ্টিসমেকার্স বাংলাদেশ এর পক্ষ থেকে শুভেচ্ছা গ্রহন করুন


জাতিসংঘ কর্তৃক গৃহীত আন্তর্জাতিক মানবাধিকার সনদ (বিল অব রাইটস্)-এর আদর্শের ভিত্তিতে প্রতিষ্ঠিত জাষ্টিসমেকার্স বাংলাদেশ -এর প্রতিষ্ঠালগ্ন থেকে মানবাধিকার রক্ষা ও উন্নয়নে সদা নিয়োজিত

গত ১৪ জানুয়ারী ২০১২ ইং তারিখে  দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত রাজধানীতে পৃথক ঘটনাঃ RAB ও পুলিশের সাথে বন্দুক যুদ্ধে যুবক নিহত,আহত দুই শীর্ষক সংবাদ থেকে জানা জায় যে, গত ১২ জানুয়ারী ২০১২ ইং তারিখ আনুমানিক রাত ১২তা ৩০ মিনিটের সময় বনানীর ৭ নং সড়কে ছিনতাইকারীদের ব্যবহৃত প্রাইভেটকারে গুলশান থানা পুলিশ গুলি করলে, গাড়ীটির চাকা ফেঁটে গিয়ে থেমে যায়। এসময় ছিনতাইকারীরা গাড়ী থেকে নেমে পালানোর সময় পুলিশকে লক্ষ্য করে গুলি করলে পুলিশও পাল্টা গুলি চালালে সাজ্জাজুর রহমান ডান পায়ের হাঁটু ও ইলিয়াস ইসলাম বাম পায়ের হাঁটুতে গুলিবিদ্ধ হয়। তবে আহত সাজ্জাজুর রহমান প্রথম আলোর কাছে ছিনতাইয়ের কথা স্বীকার করলেও বন্ধুক-যুদ্ধের কথা অস্বীকার করেন। বরং পুলিশ তার চোখ বেঁধে এবং হাতে হ্যান্ডকাফ পরিয়ে  অস্ত্র ঠেকিয়ে তার পায়ে গুলি করেছেন বলে অভিযোগ করেছেন। ঘটনাটি মানবাধিকারের লংঘন ও যথাযথ তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা আবশ্যক বলে জাষ্টিসমেকার্স বাংলাদেশ মনে করে

এমতাবস্থায়জাষ্টিসমেকার্স বাংলাদেশ মানবাধিকার সংরক্ষন ও উন্নয়নকল্পে সংশ্লিষ্ট বিষয়টির উপর জরুরীভাবে আপনার ব্যক্তিগত হস্তক্ষেপ কামনা করছে । কেননাপ্রতিটি নাগরিকের মৌলিক অধিকার তথা মানবাধিকার সমুন্নত রাখা একটি পবিত্র সাংবিধানিক দায়িত্ব

এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, মানবাধিকার প্রতিষ্ঠান হিসেবে জাষ্টিসমেকার্স বাংলাদেশ যৌথভাবে জাতীয় মানবাধিকার কমিশনের সাথে সংশ্লিষ্ট বিষয়টির যথাযথ ও নিরপেক্ষ তদন্ত কার্যক্রম পরিচালনা করতে বিশেষ আগ্রহী।

প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনপূর্বক সিদ্ধান্তের একটি অনুলিপি জাষ্টিসমেকার্স বাংলাদেশ বরাবর প্রেরনের জন্য বিশেষভাবে অনুরোধ করছি

জাষ্টিসমেকার্স বাংলাদেশ আপনার সার্বিক সাফল্য কামনা করছে

গভীর আন্তরিকতার সাথে-



এডভোকেট শাহানূর ইসলাম সৈকত
এলএল-বি (সম্মান)এলএল-এম (আইন ও বিচার)
প্রতিষ্ঠাতা মহাসচিব ও নির্বাহী পরিচালকজাষ্টিসমেকার্স বাংলাদেশ
মোবাবাইলঃ +৮৮ ০১৭ ২০৩০৮০৮০, +৮৮ ০১৫ ৫৪৬০৪১৬০
ইমেইলঃ saikotbihr@gmail.comshahanur@justicemakersbd.org, info@ justicemakersbd.org
www.shahanur.blogspot.com, www. justicemakersbd.blogsot.com, www.justicemakersbd.org 

সংযুক্তিঃ  ১৪ জানুয়ারী ২০১২ তারিখে প্রথম আলো পত্রিকার প্রকাশিত সংবাদের কপি